By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নতুন সিনেমা, নতুন শুটিং—পুরোদমে ব্যস্ত বর্ষণ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

নতুন সিনেমা, নতুন শুটিং—পুরোদমে ব্যস্ত বর্ষণ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৮, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৮, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: জানা গেছে, বর্ষণের চরিত্রটির নাম অর্ণব—একজন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক। ওয়েব ফিল্মটির একটি উল্লেখযোগ্য দিক হলো এর নির্মাণশৈলী। বেশির ভাগ দৃশ্যই ধারণ করা হয়েছে ওয়ানটেক শটে। ফলে শুটিংয়ের চেয়ে মহড়ায় দিতে হয়েছে বেশি সময়। মাত্র ১০ দিনে পুরো শুটিং শেষ হলেও এর আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে অভিনয়শিল্পীদের।

বর্ষণ বলেন, ‘আমরা ক্যামেরা ছাড়াই অন সেটে মহড়া করেছি। না হলে ওয়ানটেক শট ঠিকঠাকভাবে শেষ করা সম্ভব হতো না। চরিত্রটি সাংবাদিকের হওয়ায় তদন্তের নানা বিষয় ছিল। সে জন্য কয়েকজন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিককে অনুসরণ করেছি। তদন্তের জায়গাগুলো নিয়ে নিজের পর্যবেক্ষণ পরিচালকের সঙ্গে ভাগ করেছি। এসব মিলিয়েই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছি।’ দীর্ঘ সময় ধরে মুক্তি না পাওয়ায় হতাশা কাজ করেছিল বর্ষণের মনে। তিনি বলেন, ‘একটি সিনেমার সঙ্গে শুধু শিল্পী নন, অনেক মানুষের শ্রম ও বিনিয়োগ জড়িত থাকে। প্রযোজক অর্থ লগ্নি করেন, পরিচালক তাঁর সৃজনশীল চিন্তা ঢেলে দেন। একজন শিল্পীও কেবল টাকার জন্য কাজ করেন না। শিল্পকর্ম যদি মানুষের কাছে পৌঁছাতে না পারে, তখন কষ্টটা সত্যিই বেশি হয়।’

গত মঙ্গলবার দুপুরে আলাপচারিতার এক পর্যায়ে বর্ষণ জানালেন, সকাল থেকেই মনটা বেশ ভালো। কারণ, ‘অমীমাংসিত’তে অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশংসা পেয়েছেন দুজন সমালোচকের কাছ থেকে। অভিনেতা বলেন, ‘ক্রিপটিক ফেইট ব্যান্ডের সাকিব ভাই ফোন করে জানালেন, আমার অভিনয় তাঁর ভালো লেগেছে। তিনি গল্প বলার ধরন নিয়েও প্রশংসা করেছেন। আরেকজন বললেন, গল্প অনুযায়ী দৃশ্যায়ন একেবারে ঠিকঠাকভাবে এগিয়েছে। এমন কথা শুনে ভালো লেগেছে।’

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
আহমেদ হাসান পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তি পাচ্ছে ২৬ ডিসেম্বর। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষণ। সিনেমাটির পটভূমি ছাত্র-জনতার অভ্যুত্থান হলেও এতে বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক ইতিহাসও তুলে ধরা হয়েছে। বর্ষণ মনে করেন, রাজনৈতিক সচেতনতা ছাড়া সমাজকে বোঝা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখি, রেস্টুরেন্ট বা নানা জায়গায় লেখা থাকে—রাজনৈতিক আলাপ নিষেধ। কিন্তু আসলে রাজনৈতিক আলাপটাই সবচেয়ে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে, দেশ নিয়ে ভাবনাও তত গভীর হবে। এই ছবিতে আমরা সেটাই বলতে চেয়েছি।’

নতুন দুই সিনেমা

বর্তমানে সিনেমার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন বর্ষণ। টেলিভিশন নাটকে কাজ কমিয়ে দিয়েছেন, নিয়মিত কাজ করছেন ওটিটিতেও। সম্প্রতি রাজীব সালেহীনের ‘রবি ইন ঢাকা’ ছবির শুটিং শেষ করেছেন। ২৩ ডিসেম্বর শুরু হবে সৈকত রায়ের ‘রেকর্ডিংস’ ছবির শুটিং। এতে তাঁর সহশিল্পী শার্লিন ফারজানা। এই জুটিকে সর্বশেষ দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রে। বর্ষণ বলেন, ‘“ঊনপঞ্চাশ বাতাস” মুক্তির পর আমাদের দুজনকে নিয়ে আরও কিছু ছবির প্রস্তাব এসেছিল। তবে গল্প পছন্দ না হওয়ায় সেগুলো করা হয়নি।’

মূলধারার বাণিজ্যিক সিনেমাতেও অভিনয়ের আগ্রহ রয়েছে বর্ষণের। তিনি বলেন, ‘নাচ, গান, ফাইটনির্ভর সিনেমাও আমার পছন্দ। অনেকেই মনে করেন, আমি আর্টহাউস ঘরানার সিনেমায় বেশি মানাই। তবে আমি বিশ্বাস করি, মূলধারার সিনেমাতেও আমি খারাপ করব না।’ শিহাব শাহীন, রায়হান রাফী ও তানিম নূরের সঙ্গে বড় পর্দায় কাজের আগ্রহের কথাও জানান তিনি।

গানেও আছেন

অভিনয়ের বাইরে ঘোরাঘুরি করতে ভালোবাসেন বর্ষণ। এই ঘোরাঘুরির সঙ্গী গীতিকার, গায়ক ও সুরকার আহমেদ রাজীব। ভ্রমণ করতে করতেই দুজন মিলে গড়ে তোলেন ট্রাভেল ব্যান্ড ‘হ্যালির ধূমকেতু’। শুরুতে কাভার গান প্রকাশের পর তাঁরা নিজেদের মৌলিক গান নিয়ে হাজির হন। এর মধ্যে প্রকাশ পেয়েছে ‘মেঘে মেঘে’ ও ‘হাওয়ার চিঠি’।

বর্ষণ বলেন, ‘থিয়েটার করতে গিয়ে গানের চর্চা শুরু। কোনো প্রাতিষ্ঠানিক তালিম নেই। গাইতে গাইতেই গানের সঙ্গে যুক্ত হয়েছি। রাজীব ভাই আমাকে গানে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন। গান আমার প্যাশন, ভীষণ উপভোগ করছি। এরই মধ্যে একটি স্টেজ শোতেও পারফর্ম করেছি।’

দীর্ঘ প্রতীক্ষার পর ‘অমীমাংসিত’ মুক্তি পাওয়ায় ইমতিয়াজ বর্ষণের মনে এসেছে স্বস্তি। একই সঙ্গে সামনে খুলছে নতুন কাজের পথ। প্রেক্ষাগৃহের সিনেমা, নতুন শুটিং ও সংগীতচর্চা—সব মিলিয়ে সময়টা ব্যস্ত তাঁর। ক্যারিয়ারের এমন এক পর্যায়ে তিনি এখন দাঁড়িয়ে, যেখানে অভিজ্ঞতা ও প্রত্যাশা মুখোমুখি হচ্ছে। চরিত্র বাছাইয়ে সচেতনতা আর কাজের বৈচিত্র্য ধরে রাখতে পারলে এই সময়টাই বর্ষণের অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে—এমনটাই মনে করছেন সমালোচকেরা।

ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’
সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন
ফিরছে জয়-কুসুম জুটি
নেটফ্লিক্সের শীর্ষে, কী আছে এই সিনেমায়
আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

এই সপ্তাহে মঞ্চে কী দেখবেন
জানুয়ারি ২৬, ২০২৬
হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
জানুয়ারি ৭, ২০২৬
ভারতের বিপক্ষে না খেললে পিসিবিকে আইনি ঝামেলায় জড়ানোর সতর্কবার্তা আইসিসির
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে
ফেব্রুয়ারি ৬, ২০২৬
আমার যে রাজনৈতিক পরিচয় অবস্থান এটা বেগম খালেদা জিয়ার দান — আবুল কালাম
ডিসেম্বর ৩০, ২০২৫
জুম্মার নামাজে খোরশেদ খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা
অক্টোবর ৩১, ২০২৫
৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
জানুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগর

ছাত্রলীগ নেতাকে আটকের চেষ্টা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নাকি পড়েই দেখেননি জেলেনস্কি, হতাশা প্রকাশ ট্রাম্পের
সোনারগাঁওয়ে আলহাজ্ব গোলাম মসিহের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া
পটুয়াখালী বিএনপির চার ইউনিটের কমিটি স্থগিত, নেতা-কর্মীদের ক্ষোভ
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?