By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কলকাতায় ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

কলকাতায় ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৭, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ  নানা ঘটন–অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে লিওনেল মেসির ভারত সফর। ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির সফরের শুরুটা হয়েছিল বিশৃঙ্খলা, বিতর্ক ও গন্ডগোল দিয়ে। ভক্তরা আর্জেন্টাইন এই কিংবদন্তিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে চেয়ার ও বোতল ছুড়ে ফেলেন এবং স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাট চালান। তবে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মেসির এই সফর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কলাম লিখেছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। কলকাতায় ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার জন্য মেসিই ‘মূল দায়ী’ ব্যক্তি কি না, সেই প্রশ্নও তুলেছেন গাভাস্কার।

স্পোর্টস্টারে প্রকাশিত কলামে গাভাস্কার লিখেছেন, ‘কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে, কেবল সেই ব্যক্তির ওপর নয়, যিনি তাঁর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তাঁর চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশিত হয়নি। কিন্তু তাঁর যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন, তাঁদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তাঁর সহযোগীরাই।’

গাভাস্কার কলামে আরও লেখেন, ‘হ্যাঁ, তিনি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা ঘিরে ছিলেন, তবে তাঁর বা তাঁর সহযোগীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। তাঁর কি শুধু স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর কথা ছিল, নাকি কার্যকর কিছু যেমন পেনাল্টি কিকও নিতে পারতেন? যদি তা হতো, তবে তাঁর চারপাশের সবাইকে সরতে হতো এবং জনতাও তাঁদের নায়ককে সেই কাজ করতে দেখতেন, যা দেখার জন্য তাঁরা এসেছিলেন।’

গাভাস্কার কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে প্রতিটি দিকই তদন্ত করা উচিত জানিয়ে লেখেন, ‘অন্য সফরগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে; কারণ, সেখানে সব প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই কলকাতাকে দোষারোপ করার আগে এটি যাচাই করা প্রয়োজন যে উভয় পক্ষের প্রতিশ্রুতিকে ঠিকভাবে পূরণ হয়েছে কি না।’

কলকাতা সফরের সূচি অনুযায়ী, মেসির পুরো স্টেডিয়ামটি একবার চক্কর দিয়ে ঘুরে দেখানোর কথা ছিল। তবে উপস্থিত সাংবাদিকদের দাবি, মেসিকে মাত্র প্রায় ২০ মিনিটের মধ্যেই বাইরে নিয়ে যাওয়া হয়। সেদিন শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে কালো পোশাকে পরা মেসি একটি সাদা অডি গাড়ি থেকে নামেন এবং যুব ভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন। মেসি ঢুকতেই গ্যালারিভর্তি দর্শকের করতালি ও উল্লাসে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম।

মেসির পাশে ছিলেন তাঁর ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল। এরপরই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। কয়েক মিনিটের মধ্যে মেসি রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভিআইপি এবং তাঁদের সহকর্মীদের ভিড়ে আবদ্ধ হয়ে যান। যে কারণে টিকিটধারী দর্শকেরা মেসিকে ঠিকমতো দেখতেও পাননি।

মেসিকে তখন বিভ্রান্ত ও বিস্মিত দেখাচ্ছিল। এরপর পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হতে থাকে। এ সময় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত কাঁপা কণ্ঠে বারবার অনুরোধ জানিয়ে বলতে থাকেন, ‘অনুগ্রহ করে তাঁকে একা থাকতে দিন। মাঠ খালি করুন।’ কিন্তু সেই অনুরোধে কেউ কান দেননি। একের পর এক বিশিষ্ট ব্যক্তি মাঠে ঢুকতে থাকেন আর অসংখ্য দেহরক্ষী ও কর্মকর্তার ভিড়ে মেসি যেন আড়ালেই পড়ে যান।

ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পৌঁছেছেন, এ খবর স্টেডিয়ামে ছড়িয়ে পড়তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাইরে অপেক্ষমাণ বলিউড সুপারস্টার শাহরুখ খান শেষ পর্যন্ত তাঁর যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝপথেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। এসব ঘটনার জেরে নির্ধারিত সময়ের অনেক আগেই মেসিকে শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়। সেদিন সব মিলিয়ে মেসি মাঠে ছিলেন মাত্র ২২ মিনিট।

উদ্বেগের মধ্যেই যথাসময়ে বিপিএল শুরুর আশা বিসিবি’র
আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান
বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান
ভারতে নিরাপত্তাশঙ্কা আর বাংলাদেশের বিশ্বকাপে না খেলা: অটল-উৎকণ্ঠার ২২ দিন
নতুন বছরে একের পর এক রিটায়ার্ড আউট, লাভ কতটা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বিশ্বকাপে সমকামী উৎসবের ভেন্যুতে মিশর-ইরান ম্যাচ, ক্ষুব্ধ ২ দেশ
ডিসেম্বর ১১, ২০২৫
চার দিনের সফরে ঢাকার বাইরে কোথায় কোথায় যাচ্ছেন তারেক রহমান?
জানুয়ারি ৭, ২০২৬
ক্ষমতা হস্তান্তর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধান উপদেষ্টা, যা বললেন
জানুয়ারি ১৫, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
জানুয়ারি ৪, ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দোয়া
জানুয়ারি ২, ২০২৬
টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছেন বাংলাদেশের যুবারা
জানুয়ারি ১৭, ২০২৬
আড়াইহাজারে আতাউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ  
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৭, ২০২৬
জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
দেরি হওয়ার আগেই চুক্তি করো
ট্রাম্পকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?