ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা জাগরণী সংসদ প্রঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও শাহজাহান ভূইয়া জুলহাস।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাগরণী সংসদের সভাপতি এনামুল হক ভূইয়া বাদল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তুু, কামাল ভূইয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, মিজানুর রহমান টুটুল, মিন্টু সিকদার, দেলোয়ার হোসেন, রিপন, হাবিবুর, জয়নাল ভূইয়া, হিরু প্রধান, সুমন, সাজু, কালাম, ইমরান হাসান, সোহেল, শফিকুল ইসলাম, মাসুম প্রধান, আলমগীর হোসেন খোকা সিকদার ও অয়ন সিকদার প্রমূখ।
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা

