ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়াঁলেন।
(১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই সরে যাওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবে না। এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।সবার আগে পরিবার ও নিরাপত্তা। আমার পরিবার আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিগত কিছুদিনের ঘটনায় পরিবারের সদস্যরা ব্যথিত। এছাড়া কিছু নিরাপত্তাজনিত ইস্যু আছে। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত না।
মাসুদ বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক জায়গাতে গিয়েছি। সেখানে সকলের সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি সকল নেতাকর্মীর কাছে ক্ষমাপ্রার্থী।

