By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন এসপি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন এসপি

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার প্রধান সমস্যা মাদক-বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ আমাদের কাছে আমাদের জীবনটাই সবচেয়ে প্রিয়। আর সেই জীবনের বাজি রেখেই আপনারা যুদ্ধে গিয়েছেন। আপনাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। দেশপ্রেমের অভাব ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জে প্রধান সমস্যা মাদক। আমি গত ২৯ নভেম্বর নারায়ণগঞ্জে যোগদান করেছি। যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা পুরো নারায়ণগঞ্জ জেলা’কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।

 পুলিশ সুপার আরও বলেন, “মুক্তিযোদ্ধারা যখনই পুলিশ প্রশাসনের কাছে আসবেন, তারা সর্বাত্মক সহযোগিতা পাবেন-এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।” বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা।      

অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
আমাদের নেত্রী অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে–রাজিব
জনগন বিএনপি কে ক্ষমতায়  আনে সাস্হ্যখাতে সংস্কার করা হবে – এড,সাখাওয়াত 
প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রতি সপ্তাহ একজন করে বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান এড. টিপুর
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

শরীরে ভিটামিনের ঘাটতি? এই পাঁচ উপসর্গ দেখেই বুঝে নিন সতর্ক সংকেত
জানুয়ারি ১, ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ 
জানুয়ারি ৫, ২০২৬
সরিষায় সম্ভাবনার হলুদ মাঠ, মেলান্দহে চাষ ছাড়াল লক্ষ্যমাত্রা
জানুয়ারি ১৪, ২০২৬
দীপিকার পাশেই কিয়ারা
ডিসেম্বর ২৬, ২০২৫
ফটো সাংবাদিক ওয়ারদে রহমানের মা আর নেই
জানুয়ারি ২৭, ২০২৬
৯টার অফিসে ১০টায় এলেন কর্মকর্তা প্রতিমন্ত্রীর ক্ষোভ
মার্চ ৫, ২০২৬
এই গানকে আর ধরে রাখতে পারলাম না
ফেব্রুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র‌্যালি

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৬, ২০২৫
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
জামিনে মুক্তির দু’ঘণ্টা পরই মাদক কারবারিদের হাতে প্রাণ গেলো যুবকের
নারায়ণগঞ্জ-৫ আসনে অনিয়ম পুনরায় ভোট গণনার দাবী
চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে সমীকরণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?