By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হকার যেন রাস্তার ওপর বসতে না পারে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন: এড.টিপু 
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

হকার যেন রাস্তার ওপর বসতে না পারে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন: এড.টিপু 

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১৫, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জবাসীর স্বার্থে টানা তৃতীয় দিনের মতো কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ হকার রাস্তার মাঝখান থেকে দোকান সরিয়ে নিয়ে রাস্তার পাশের ফুটপাতে নির্ধারিতভাবে দোকান বসানোর অনুমতি পেয়েছে। তবে এখনও কিছু হকার অবৈধভাবে রাস্তার ওপর বসে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করছে, যা নারায়ণগঞ্জবাসীর জন্য একপ্রকার বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

এ অবস্থায় নারায়ণগঞ্জ চাষাড়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে বসা হকারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ধারাবাহিকভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ সময় সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জে যেভাবে হকাররা রাস্তার ওপর দোকান বসিয়ে আসছে, তাতে সাধারণ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছে। একজন নারায়ণগঞ্জের মানুষ, একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে এই পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করা আমার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমি নিয়মিতভাবে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি।

তিনি আরও বলেন, আমি চাই নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সমর্থন আমার পাশে থাকুক। বিশেষ করে নারায়ণগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেন যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ভবিষ্যতে কোনো হকার আর রাস্তার ওপর বসতে সাহস না পায়।

এসময় তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক সংস্থার প্রতি অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে যেন সবাই সজাগ দৃষ্টি রাখেন এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অভিযানকে কার্যকর ও স্থায়ী করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ও জনসংযোগ
আগামী দিনে রাষ্ট্র কাঠামো হবে ৩১ দফার মাধ্যমে–মাসুদুজ্জামান
ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে এই সরকারের অনেক অর্জনকে ম্লান করবে-মুফতি মাসুম বিল্লাহ
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবা বাল্কহেড থেকে ২ জনের  লাশ উদ্ধার
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য  ফিরিয়ে আনবো -মুফতি মাসুম বিল্লাহ 
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

বন্দরে নিখোঁজের ১দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ডিসেম্বর ২২, ২০২৫
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত
জানুয়ারি ৬, ২০২৬
যুবককে অপহরণ করে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
জানুয়ারি ২০, ২০২৬
আমিরাতে বিজয় দিবস উপলক্ষে জমকালো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
ডিসেম্বর ২১, ২০২৫
নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার
মার্চ ১০, ২০২৬
ট্রাম্প তাঁর বড় জুয়াটি খেললেন
মার্চ ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়প্রচ্ছদ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩, ২০২৫
নারায়ণগঞ্জে বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ তিনজন আহত
ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
শান্তি চান সামান্থা
খালেদা জিয়ার জন্য দলিল লিখক সমিতির আয়োজনে দোয়া 
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?