By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: লিভারপুলে কি আর ফিরবেন সালাহ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

লিভারপুলে কি আর ফিরবেন সালাহ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৫, ২০২৫ ২:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৫, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সমস্যা তৈরি হয়েছিল। দুই পক্ষের আলোচনার পর মনে হয়েছে, সমাধান হয়ে গেছে। কারণ, পরশু রাতে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে লিভারপুলের স্কোয়াডে ফেরানো হয় মোহাম্মদ সালাহকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মূল একাদশে ছিলেন না টানা তিন ম্যাচে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তো স্কোয়াডেই ছিলেন না। কিন্তু লিভারপুল কোচ আর্নে স্লট ও সালাহর মধ্যে শান্তি আলাপের পর এবং তারপর ব্রাইটন ম্যাচে তাঁর দলে ফেরায় মনে হতেই পারে এখন ‘অল কোয়ায়েট অন্য দ্য অ্যানফিল্ড ফ্রন্ট’।

সালাহকে একাদশের বাইরে রাখার কারণ ছিল তাঁর বাজে ফর্ম। চলতি মৌসুমে ২০ ম্যাচে করেছেন ৫ গোল, এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ গোল করেছেন ১৪ ম্যাচে। কিন্তু উপেক্ষিত হওয়ার বিষয়টি মানতে না পেরেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন ৩৩ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড। বলেছিলেন, লিভারপুলে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে এবং কেউ একজন চান না তিনি লিভারপুলে থাকেন। এরপর তো বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে ইংলিশ ফুটবলে এবং বুদ্ধিমান স্লটও বিতর্কের আগুন আর বেশি বাড়তে দেননি। সালাহর সঙ্গে কথা বলে তাঁকে স্কোয়াডে ফিরিয়ে আনেন। ২৬ মিনিটে জো গোমেজ চোটে পড়ায় বদলি হয়ে মাঠে নেমে সালাহ অবদানও রাখেন একটি গোলে।

অ্যানফিল্ডে এই ব্রাইটন ম্যাচেরই শেষ কিছু মুহূর্ত মনে করা যাক।

২-০ গোলে জয়ের পর মাঠে দাঁড়িয়ে অ্যানফিল্ডের চারটি দিকে ঘুরে দর্শক অভিবাদনের জবাব দেন সালাহ। লিভারপুল সমর্থকেরা তখন তাঁদের ‘মিসরীয় রাজা’কে নিয়ে গান ধরেন। লিভারপুলে সুদিনে এই গান সালাহর পরিচিত। মাঠের সর্বশেষ খেলোয়াড় হিসেবে টানেলে ঢোকার আগে সালাহ একবার মুখটা ঘুরিয়ে তাকালেন অ্যানফিল্ডের মাঠে। দৃষ্টি সরাসরি প্রধান স্ট্যান্ডে। সেখানে তাঁর পরিবার বসে। সালাহ একটু হাত নাড়লেন। বিদায় জানালেন? শুধুই এখনকার জন্য নাকি একেবারেই?

মরক্কোয় ২১ ডিসেম্বর থেকে শুরু হবে আফ্রিকান কাপ অব নেশনস (আফকন)। এই টুর্নামেন্টে খেলতে সালাহ কিছুদিনের মধ্যে যোগ দেবেন মিসর জাতীয় দলে। লিভারপুল কোচ স্লটের আশা, আফকন খেলে সালাহ ফিরবেন অ্যানফিল্ডে। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, ব্রাইটন ম্যাচ শেষে লিভারপুলের সমর্থকদের প্রতি সালাহর আবেগতাড়িত অঙ্গভঙ্গি এবং মাঠে ‘ল্যাপ অব অনার’–এর অংশ হওয়াটা তাঁর লিভারপুলকে বিদায় বলার ইঙ্গিতও হতে পারে।

সালাহ নতুন বিতর্ক তৈরি করতে চাননি। ৬ ডিসেম্বর লিডস ম্যাচ শেষে যে মিক্সড জোনে দাঁড়িয়ে স্লটকে অভিযুক্ত করেছিলেন, ব্রাইটন ম্যাচ শেষে সেই একই জায়গা দিয়ে হেঁটে ড্রেসিংরুমে ফেরার সময় সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চান। কিন্তু সালাহ বলে দেন, ‘টানা দুই সপ্তাহ? না।’

সালাহ হয়তো পরিস্থিতিটা টের পেয়েছিলেন। তখন তাঁর কথা বলার সময় না। মাঠে কিছুক্ষণ আগেই একটি গোলে অবদান রেখে প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড গড়ে এসেছেন। তখন তাঁর নয়, বরং লিভারপুল কোচ স্লটের তাঁকে নিয়ে কথা বলার মুহূর্ত। মিসর জাতীয় দলের দায়িত্ব পালন শেষে সালাহকে অ্যানফিল্ডে ফিরে পেতে চান কি না—এই প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে স্লটও বলেছেন, ‘হ্যাঁ (তাকে ফিরে পেতে চাই), সে লিভারপুলের খেলোয়াড় এবং যখনই (খেলার জন্য) প্রস্তুত থাকে তাকে প্রয়োজনমতো ব্যবহার করতে পছন্দ করি।’

স্লট সবুজ সংকেত দিলেও সালাহর পক্ষ থেকে কিন্তু এ পর্যন্ত বিষয়টি নিয়ে আবারও কথা বলা কিংবা ক্ষমা চাওয়া হয়নি। স্লটের কাছে জানতে চাওয়া হয়েছিল সালাহ লিভারপুলে থাকতে চান কি না? লিভারপুল কোচ বলেছেন, উত্তরটা এতক্ষণে সবার বুঝে ফেলার কথা। তাঁদের নিজেদের মধ্যে যে কথা হয়েছে সেটা গোপনই থাকবে এবং স্লটের প্রথম বদলি ছিলেন সালাহ।

কিন্তু আরেকটি বাস্তবতা হলো, স্লট কিন্তু সালাহকে ব্রাইটন ম্যাচে একাদশে ফেরাননি। টানা পাঁচ ম্যাচে তাঁকে একাদশের বাইরে রেখে শান্তির বার্তা দিয়েছেন কোচ। ওদিকে মিসর আফকনের ফাইনালে উঠলে লিভারপুলের হয়ে অন্তত আটটি ম্যাচে খেলতে পারবেন না সালাহ। ব্রাইটন ম্যাচ শেষে সালাহকে নিয়ে লিভারপুলের খেলোয়াড় থেকে সমর্থকদের ভাবনাটা কী হতে পারে, সেটা আন্দাজ করেছেন ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন, ‘মোহাম্মদ সালাহর সঙ্গে এরপর কী ঘটবে—এই অনুভূতিতে নিয়ে সম্ভবত সবাই অ্যানফিল্ড ছাড়বেন। সে থাকবে না চলে যাবে? তবে স্লটের জন্য এই সপ্তাহটা ভালো কেটেছে।’

রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
টি–টুয়েন্টি বিশ্বকাপের সময় বিসিবির অন্য আয়োজন
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট
নারী ফুটবলে বিদ্রোহ–ইতিহাস এবং প্রবাসী-ঢেউয়ে হামজা–আলো
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
নভেম্বর ৭, ২০২৫
এত ফুল, এত রং, এত গন্ধ
জানুয়ারি ১৩, ২০২৬
পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ!
জানুয়ারি ২৯, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
ডিসেম্বর ৩, ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২ জন
নভেম্বর ২, ২০২৫
ওটিটিতে আলোচিত সেই সিনেমা, আরও যা দেখবেন
ফেব্রুয়ারি ৭, ২০২৬
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ!

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৯, ২০২৬
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রিতে
জুনের মধ্যে গ্রিনল্যান্ড চাই, না হলে ২৫ শতাংশ শুল্ক
১৬ ডিসেম্বর জাতির অহংকার– এড. টিপু  
আজ থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?