ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দু’দিন পুনরায় আবেদন করতে পারবেন।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দু’দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রত্যেকটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

