By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পুরোনো বন্দোবস্তই নতুন করে বহাল রাখা হয়েছে– অঞ্জন দাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

পুরোনো বন্দোবস্তই নতুন করে বহাল রাখা হয়েছে– অঞ্জন দাস

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১৫, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১৫, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অঞ্জন দাস।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অঞ্জন দাস বলেন, দলীয় মনোনয়ন ঘোষণার পর সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করতে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিস্তারের অভিযোগ শুনেছেন। পুরোনো বন্দোবস্তই নতুন করে বহাল রাখা হয়েছে, যা সাধারণ মানুষকে হতাশ করছে। জনগণ এই ব্যবস্থার পরিবর্তন চায়।
তিনি আরও বলেন, নির্বাচন তফশিল ঘোষণার পর ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ এবং ১৩ ডিসেম্বর উত্তরায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়।
অঞ্জন দাস আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের সমর্থনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এছাড়া মাজারে হামলা ও মব ভায়োলেন্স বন্ধে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সোনারগাঁ থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সদস্য সচিব মোবাশ্বির হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান, যুব ফেডারেশন জেলা প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, সিদ্ধিরগঞ্জ থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জিয়াউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

একজন জালাল হাজ্বী
ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সরকারি খাল ভরাটের অভিযোগে আটক ৩
গণভোটে ‘হ্যাঁ’ ভোটই রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে- অঞ্জন দাস
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি আমরা ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করব–গিয়াসউদ্দিন
নভেম্বর ২৫, ২০২৫
জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন
ডিসেম্বর ৭, ২০২৫
মেসিকে নিয়ে কলকাতার দুই মন্ত্রীর লড়াই, এরপরই যত গন্ডগোল
ডিসেম্বর ১৪, ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লুট হওয়া শর্টগান আড়াইহাজারে খাল থেকে উদ্ধার
মার্চ ৫, ২০২৬
নারায়ণগঞ্জে নতুন মাদক স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
জানুয়ারি ১০, ২০২৬
তারেক রহমান আমাদের চেয়ে বেশি নির্যাতিত –এড.শাখাওয়াত
ডিসেম্বর ২১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র 

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক পাসে আবেদন
যে ১০ চাকরির ভবিষ্যৎ ভালো
ইয়ামালের পেনাল্টি মিসের পর বার্সার বড় ক্ষতি
সকল প্রস্তুতি সম্পন্ন, টানটান উত্তেজনা ভোটের অপেক্ষায় নারায়ণগঞ্জ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?