By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৪, ২০২৫
Share
SHARE

ফুটবলে জোরালো শট রোমাঞ্চকর এক ব্যাপার। আলাদা উত্তেজনা তৈরি করে। এ কারণে সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ আলোচনা প্রায়ই চোখে পড়ে—ফুটবলে সবচেয়ে জোরালো শটটি কার? হরেক রকম তালিকা আছে, আছে বিতর্কও। জার্মান লেখক ও সাংবাদিক উলরিখ হেসে এবং ফুটবল সাময়িকী ফোর ফোর টুর সাবেক সম্পাদক পল সিম্পসনের লেখা ‘হু ইনভেন্টেড দ্য বাইসাইকেল কিক: সকার’স গ্রেটেস্ট লেজেন্ডস অ্যান্ড লোর’ বইয়ে আছে এ প্রশ্নের উত্তর।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্তর দেওয়ার আগে একটি বিষয় বোঝা জরুরি। একটি জোরালো শট ঠিক কতটা জোরালো কিংবা শক্তিশালী? সে জন্য আইস হকিতে তাকানো যায়, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির দলীয় খেলা। কারণ, আমরা একটি শটকে ‘জোরালো’ বলতে আসলে বোঝাই, সেটা বাতাসের মধ্যে খুব ‘দ্রুত’ যায়।

আইস হকিতে সবচেয়ে জোরালো শটটি রুশ ডিফেন্ডার অ্যালেক্স রিজানেৎসেভের। ২০১২ সালে এক স্কিলস প্রতিযোগিতায় রিজানেৎসেভ শটের গতি ছিল ঘণ্টায় ১১৪.১৫ মাইল (১৮৩.৭ কিমি/ঘণ্টা)। আইস হকির ডিস্কগুলো বেশ ছোট, খুব শক্ত ও নিরেট। খেলোয়াড় এটিকে কাঠের লাঠির মতো স্টিক দিয়ে আঘাত করেন। স্টিকটির ভূমিকা এখানে অনেকটা ক্যাটাপুল্টের মতো। একেকটি আঘাতে যেন একেকটি গুলি, ডিস্ক তিরবেগে ছুটে চলে বাতাস ভেদ করে।

কিন্তু আশ্চর্যের বিষয় কী জানেন, এই ছোট্ট, শক্ত, নিরেট ডিস্কের তুলনায় তুলনামূলক হালকা একটা ফুটবলের গতি বেশি! শুধু একটাই শর্ত, সেটা হতে হবে মানুষের পায়ের ভালো একটা শট। আইস হকির ডিস্ককে ফুটবলের গতির ধারেকাছে আসতে ঘণ্টায় অন্তত ১২৫ মাইল (২০২ কিমি/ঘণ্টা) গতিতে ছুটতে হবে।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে গার্ডিয়ান একটি তালিকা প্রকাশ করে। সবচেয়ে জোরালো শট নেওয়া ফুটবলারদের সেই তালিকার শীর্ষে শেফিল্ড ওয়েনসডের স্ট্রাইকার ডেভিড হার্স্ট। ১৯৯৬ সালে তাঁর ঘণ্টায় ১১৪ মাইল গতিতে শট নেওয়ার রেকর্ড আছে। অন্য সূত্র থেকে জানা গেল, মিলেনিয়াম (২০০০) দশকের শুরুতে রবার্তো কার্লোসের একটি শটের গতি ছিল ঘণ্টায় ১২৫ মাইল। এক সপ্তাহ পর গার্ডিয়ানেরই এক পাঠক একটি গোলের ভিডিও খুঁজে পান। ২০০৬ সালের নভেম্বরে নাভালের বিপক্ষে স্পোর্তিং লিসবনের ম্যাচে গোলটি করেন ব্রাজিলের রোনি হেবারসন ফুর্তাদো দে আরাউহো। সম্পাদকেরা হিসাব কষে বের করলেন, রোনির শটের গতি ছিল ঘণ্টায় ১৩১.৮২ মাইল (২১০.৯ কিমি/ঘণ্টা)।

তবে আমরা কখনোই জানব না কার শটের গতি সবচেয়ে বেশি।

কারণ, কন্ডিশন এক নয়।

উদাহরণস্বরূপ, খেলার যেসব উপকরণ, সেসব তো পাল্টাচ্ছে। এমন দাবি আছে, লুইজি রিভা এখনকার ফুটবল পেলে তাঁর শটের গতি হতো ঘণ্টায় ১২৪ মাইল। রিভা বুলেট গতির শটের জন্য বিখ্যাত ছিলেন। ১৯৭০ সালের অক্টোবরে তাঁর শটে ক্যালিয়ারির অনুশীলন দেখতে আসা এক ছেলের হাত ভেঙে গিয়েছিল।

শুধু তা–ই নয়, অতীতের অনেক ফুটবলারের শটের গতিই অজানা।

ষাটের দশকে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বার্নার্ড নিকেল ভয়ংকর গতির শটের জন্য ‘ড. হ্যামার’ নামে পরিচিত ছিলেন। নিকেলের শৈশবের বেশির ভাগ সময় কেটেছে বড় একটা শেডের দরজায় বল মেরে। তাঁর শটের গতি কখনো মাপা হয়নি। পুসকাসেরও তা–ই। তাঁকে খেলতে দেখা যে কেউ বলবেন, আর কেউ কখনো তাঁর মতো এত জোরে শট নেয়নি। স্পেনে এ কারণে তাঁর অন্য নাম ‘ক্যানোচিতো পাম’ (বুমিং ক্যানন)।

শেষ কথা, কখনো কখনো শটের গতিই মাপতে পারবেন না। ওয়াল্টার বাসেজ্জিওর কথাই ধরুন। ২০০৪ সালের নভেম্বরে বেলজিয়ান লিগে লা লুভিয়েরের বিপক্ষে আন্ডারলেখটের হয়ে ভলিতে তাঁর একটা গোল আছে।। বলটা এত জোরে মেরেছিলেন যে ফেটে যায় এবং গোললাইন পার হওয়ার সময় ভেতরকার ব্ল্যাডার বেরিয়ে এসেছিল।

রেফারি গোলের বাঁশি বাজান। অ্যান্ডারলেখট জেতে ২-১ গোলে।

যুক্তরাষ্ট্রে খেলতে রাজি নয় ইরান, ম্যাচ মেক্সিকোতে সরানোর প্রস্তাব
বিগ ব্যাশে আবার রিশাদ ম্যাজিক
মায়ামির নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচেই গোল করলেন মেসি
বিশ্বকাপে ৭৭ ম্যাচের জন্য ১০ লাখের বেশি টিকিটের আবেদন, দাবি ফিফা সভাপতির
চার ম্যাচ হেরে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

সোনারগাঁওয়ে প্রশাসনের নিরপেক্ষতা ভঙ্গ, আচরণবিধির চরম লঙ্ঘন : অঞ্জন দাস
ফেব্রুয়ারি ৪, ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে র‍্যাংকিং, যেভাবে নির্ধারণ হবে তালি
মার্চ ৭, ২০২৬
রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ঈদের সময় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হলে যা করবেন
মার্চ ২০, ২০২৬
সিরিজ জয়ের ম্যাচে কোন পরীক্ষা দেবে বাংলাদেশ
মার্চ ১৩, ২০২৬
বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
‘ফেলুদা’–ভক্ত হলে দেখতে পারেন নওশাবা অভিনীত সিনেমাটি
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররূপগঞ্জ

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের মালামাল লুট

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শরীরে পানির ঘাটতি হলেই জটিল রোগের বিপদ! শীতকালে পানি কম খাচ্ছেন কিনা ৫ লক্ষণ দেখে বুঝুন
ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন;আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ- গোলম মসিহ
আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে জামায়াত ও ইসলামী আন্দোলন 
গোপনে বিয়ে করেছেন টম হল্যান্ড–জেনডায়া, দাবি স্টাইলিস্টের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?