By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শেষ মুহূর্তে কনসার্ট বাতিল, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ হামিন আহমেদের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

শেষ মুহূর্তে কনসার্ট বাতিল, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ হামিন আহমেদের

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৪, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এ বছর বেশ কয়েকটি কনসার্ট ঘোষণা দেওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আয়োজকেরা প্রচারণা চালিয়েছেন, বিক্রি করেছেন টিকিটও। সর্বশেষ আতিফ আসলামের কনসার্ট বাতিলের বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন সংগীতপ্রেমীরা। এদিকে শেষ মুহূর্তে কনসার্ট বাতিলের ঘটনায় আয়োজকদের দিকে অভিযোগ করেছেন মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।

সাম্প্রতিক সময়ে একের পর এক কনসার্ট অনুমতি ছাড়া প্রচারণা ও টিকিট বিক্রির কারণে শেষ মুহূর্তে বাতিল হওয়ায় ভক্তসহ সংগীতশিল্পী ও আয়োজকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। হামিন জানিয়েছেন, ‘আগে সব অনুমোদিত অনুমতিগুলো হাতে নিন, তারপর কনসার্টের প্রচারণা করুন এবং টিকিট বিক্রি করুন, সিম্পল! মিথ্যা কথা বলা, বোকা অজুহাত আর সংগীতপ্রেমীদের ভোগান্তি বন্ধ করুন! আপনারা কনসার্টের পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন।’

গত কয়েক সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একাধিক বড় কনসার্ট। সম্প্রতি পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঢাকায় ১৩ ডিসেম্বরের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আয়োজকেরা প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করতে না পারায় অনুষ্ঠানটি আর আয়োজন করা সম্ভব হয়নি। আতিফ নিজেও ফেসবুকে তা দুঃখজনকভাবে জানিয়ে দিয়েছেন। এ ছাড়া ঢাকায় বাংলাদেশের ও বিদেশি শিল্পীদের কনসার্টগুলো অনুমতির জটিলতা, নিরাপত্তাজনিত উদ্বেগ বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে স্থগিত বা বাতিল হচ্ছে। এর ফলে শ্রোতারা ভিড় জমিয়ে টিকিট কিনলেও অনুষ্ঠান হয় না এবং তাঁদের মধ্যে ভুল ব্যর্থ প্রতিশ্রুতির কারণে বিরক্তি ও ক্ষোভ তৈরি হচ্ছে। এসব কারণে হামিন আহমেদ এমন পোস্ট দিয়েছেন।

হামিন আহমেদ বলেন, যাঁরা কনসার্টের পরিবেশ নষ্ট করছেন, অনুমতি না পেয়ে প্রচারণা চালানো, আগে টিকিট বিক্রি করা—এগুলো বন্ধ করা উচিত। কারণ, এতে শেষ পর্যন্ত ভক্তদের অনুভূতি ও শিল্পীর ভাবমূর্তি দুই–ই ক্ষতিগ্রস্ত হয়। তিনি সংগীতশিল্পী ও আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, সরকারি নিয়ম ও নিরাপত্তা নিশ্চিতে নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে, যাতে জনপ্রিয় অনুষ্ঠানগুলো সফলভাবে বাস্তবায়িত হতে পারে।

কিছুদিন আগে ফেসবুকের আরেকটি পোস্টে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে সংগীত নিয়ে পরিকল্পনা না রাখার ব্যাপারেও সমালোচনা করেন হামিন আহমেদ। ফেসবুক পোস্টে হামিন প্রশ্ন তুলেছেন, দেশের ৫৪ বছরের ইতিহাসে কেন কোনো রাজনৈতিক দল সংগীতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দেয়নি। হামিনের কথায়, ‘কোনো রাজনৈতিক দল সংগীত নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেনি—অন্য সবকিছু নিয়ে করেছে, কিন্তু সংগীত নিয়ে নয়!’ পোস্টের মন্তব্যের ঘরে হামিন আহমেদ এই দাবির গুরুত্ব এবং এতে জনগণের ক্ষমতা ব্যবহারের দিকটি স্পষ্ট করে তুলে ধরেন। এদিন তিনি সরাসরি ভোট বর্জনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে চাপ দেওয়ার কৌশল বাতলে দেন।

বুবলীর ভালোবাসার শুভেচ্ছা, রইল নতুন ১০টি ছবি
বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
অনেক ফোন আসছে, কিন্তু ধরতে পারছি না, ফেসবুকে ফারিয়া
ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা
৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ
ফেব্রুয়ারি ২, ২০২৬
এখন কি সোনা বিক্রি করবেন
জানুয়ারি ২৭, ২০২৬
কৃষি মন্ত্রণালয় নেবে ২৬ জন, আবেদন শেষ ২৮ ডিসেম্বর
ডিসেম্বর ২৭, ২০২৫
আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান
ফেব্রুয়ারি ৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
বাংলাদেশ দল যাবে না নিরাপত্তা–শঙ্কায়, ভারতে শরফুদ্দৌলা কীভাবে আম্পায়ারিং করছেন
জানুয়ারি ১৫, ২০২৬
মোদি পরিবারের সদস্য হতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর!
জানুয়ারি ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১২, ২০২৫
গোপনে বিয়ে করেছেন টম হল্যান্ড–জেনডায়া, দাবি স্টাইলিস্টের
টিজারে পাওয়া গেল ‘ক্যাকটাস’-এর আভাস
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?