By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মেসিকে নিয়ে কলকাতার দুই মন্ত্রীর লড়াই, এরপরই যত গন্ডগোল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মেসিকে নিয়ে কলকাতার দুই মন্ত্রীর লড়াই, এরপরই যত গন্ডগোল

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৪, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কেন এমন হলো?

লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়েছিল।

দর্শক স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছেন, বেষ্টনী ভেঙে মাঠে ঢুকেছেন এবং কার্পেট, চেয়ার, ফুলের টব থেকে শুরু করে বিভিন্ন জিনিস লুটও করেছেন, যার জেরে মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটকও করেছে পুলিশ।

মেসির আগমন ঘিরে এমন বিশৃঙ্খল পরিস্থিতি কেন ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকার। কোথা থেকে, কীভাবে কী কারণে এমন ঘটনার সূত্রপাত, সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমও।

কয়েকটি গণমাধ্যমের খবর, মেসিকে ‘দখলে’ নিতে চেয়ে দুই মন্ত্রীর লড়াই থেকে ঘটনার শুরু। এ ছাড়া ‘ভিআইপি’ হিসেবে অনুষ্ঠানে আগত অভিনেতা ও রাজনৈতিক নেতাদের ভিড়ই গ্যালারির দর্শকদের মেসিকে দেখতে না পাওয়ার কারণ।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে লিখেছে, বিশৃঙ্খলার শুরু মেসিকে নিয়ে দুই মন্ত্রীর লড়াই দিয়ে। সংবাদমাধ্যমটি লিখেছে, পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের লড়াইয়েই শনিবারের এই বিপর্যয় ঘটেছে।

শুক্রবার রাতে কলকাতায় এসে পৌঁছান মেসি। এর পর থেকেই নাকি তাঁকে ঘিরে দুই মন্ত্রীর মধ্যে লড়াইয়ের শুরু। আনন্দবাজার তাদের প্রতিবেদনে লিখেছে, মেসি কলকাতা বিমানবন্দরে পা রাখার পরই তাঁকে নিজের ‘দখলে’ নিয়ে ফেলেছিলেন সুজিত।

মেসি কলকাতায় উঠেছিলেন হোটেল হায়াত রিজেন্সিতে। সেখানে মেসিকে ঘিরে ছিল দমকলমন্ত্রীর লোকজনই। এখানে ক্রীড়ামন্ত্রী অরূপকে ঘেঁষতে দেওয়া হয়নি। সেই হোটেলে সুজিত সপরিবার ছিলেন; ছিলেন তাঁর পছন্দের লোকজনও। নিজের ক্লাব শ্রীভূমির সামনে মেসির ৭০ ফুটের মূর্তি উন্মোচন করানো থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার সঙ্গে আলাপচারিতা, সবখানেই সুজিত সক্রিয় ছিলেন।

অন্যদিকে ক্রীড়ামন্ত্রী অরূপ মেসির ওপর নিজের প্রভাব দেখাতে চেয়েছিলেন স্টেডিয়ামে। তাই মেসি মাঠে ঢুকতেই তিনি তাঁর লোকদের নিয়ে ঘিরে ফেলেন তাঁকে। সেখানে ছিলেন উদ্যোক্তাদের অনেকে এবং কলকাতার মাঠের সঙ্গে যুক্ত কর্মকর্তা, ফুটবলার এবং টালিউডের পরিচিত মুখেরা। মেসি যে মিনিট বিশেক মাঠে ছিলেন তার পুরোটা সময়ে তাঁকে ঘিরে ছিলেন ক্রীড়ামন্ত্রীর লোকজন। তাতে যাঁকে দেখতে জনতা হাজার হাজার টাকা খরচ করে মাঠে এসেছে, সেই মেসিই ঢাকা পড়ে যা

ভারতের আরেকটি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, গন্ডগোলের অন্যতম কারণ নিয়ন্ত্রণহীন ভিআইপি সংস্কৃতি। মেসি মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও আলোকচিত্রীর ভিড়ে ঘিরে পড়েন। ফলে তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে বা গ্যালারিতে থাকা দর্শকদের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ বলতে গেলে পানইনি।

এনডিটিভি সাংবাদিক ঋত্তিক মণ্ডল তাঁর প্রতিবেদনে লিখেছেন, সল্টলেক স্টেডিয়ামে স্বল্প সময়ের অবস্থানজুড়ে মেসিকে ঘিরে রেখেছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদ। এর ফলে গ্যালারিতে থাকা দর্শকেরা তাঁকে ঠিকমতো দেখতেই পারেননি।

এসবের ফল?

অনেকে চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন। ব্যানারও ছিঁড়ে ফেলেন। বিশৃঙ্খলার একপর্যায়ে বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শক। পুরো মাঠ চলে যায় ক্ষুব্ধ দর্শকের দখলে। পরিস্থিতি এ সময় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে মাঠ থেকে যা পেরেছেন, সেটা নিয়েও গেছেন। একজন দর্শক তো টিকিটের চড়া দামের ক্ষতিপূরণ হিসেবে স্টেডিয়ামের কার্পেট কাঁধে করে বাড়ি নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে ওই দর্শক বলেছেন, ‘আমি টিকিটের জন্য ১০ হাজার রুপি দিয়েছি, কিন্তু লিওনেল মেসির মুখটাই দেখতে পেলাম না। শুধু নেতাদের মুখই দেখেছি। তাই অনুশীলন করার জন্য এই কার্পেটটা বাড়ি নিয়ে যাচ্ছি।’

নতুন শঙ্কায় হ্যাজলউড, অ্যাশেজে কী ফিরবেন?
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
টেনিস ‘আসক্ত’ জোকোভিচের স্বপ্ন কি এবার সত্যি হবে
আজ টিভিতে যা দেখবেন (১৮ ডিসেম্বর ২০২৫)
বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া কে এই ফিলিপাইনের ফুটবলার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

বিশ্ববাজারের ডলারের দাম কমছেই, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার শঙ্কা
ডিসেম্বর ২৪, ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ 
জানুয়ারি ৫, ২০২৬
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
জানুয়ারি ১৮, ২০২৬
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন:জাকির খান
ডিসেম্বর ১৬, ২০২৫
ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে এই সরকারের অনেক অর্জনকে ম্লান করবে-মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ২৯, ২০২৫
আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন– আনোয়ার প্রধান
নভেম্বর ৩০, ২০২৫
সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মার্চ ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রেসিডেন্ট

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
তুরস্ক: আর্মেনীয় জেনোসাইডের সত্য গোপনের আখ্যান
ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা
চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?