ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি”র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) বাদ আসর সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকায় তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠান।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, বিএনপির জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সরকার আলম, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার

