By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বুদ্ধিজীবীদের স্মরণে শহিদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্প স্তবক অর্পন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
মহানগররাজনীতিসদর

বুদ্ধিজীবীদের স্মরণে শহিদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্প স্তবক অর্পন

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১৪, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১৪, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ ১৪ ই ডিসেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১১ টায় পুষ্প স্তবক অর্পন করা হয় এবং পরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সদস্য রোকন আহাম্মেদ, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহাম্মেদ জিহাদ, সরকারি কদম রসুল শাখার নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক লাগারথা লিথী , সাবরু আরাফাত লিয়ন, প্রভাতী আক্তার প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের জনগণের জন্য এক শোকাবহ ও গৌরবময় দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্থানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদরদের -পরিকল্পিত হত্যাযজ্ঞে শহীদ হন বাংলাদেশের বুদ্ধিজীবীরা। তারা একটি শোষণমূলক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, স্বাধীন রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের কেন্দ্রীয়ভূত চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার অধরাই থেকে গেছে। সাম্যের বিপরীতে গড়ে উঠেছে পাহাড়সম বৈষম। বিগত ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে গিয়ে দেশ শাসন করেছে। মৌলবাদী রাজনীতি ফুলে ফেঁপে উঠার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তবর্তী সরকারের প্রায় দেড় বছর পওে এসেও ৭১ এর পরাজিত শক্তির আস্ফালনে সীমা ছাড়িয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিরুদ্ধে দাড়িয়ে সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের বিপরীতে ২৪ এর চেতনাকে মুখোমুখি দাঁড় করানো চেষ্টা হচ্ছে। কথিত তৌহিদী জনতার নামে নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়ন বেড়ে গেছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত, কথিত ধর্ম অবমাননার নামে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স¤প্রদায়ের শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ সা¤প্রদায়িক অপশক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে। মব সন্ত্রাসের আতঙ্ক বিরাজ করছে। কোনভাবেই একটি স্বাধীন দেশের জনগনের কাছে এটি কাম্য নয়।
নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও তার ধারাবাহিকতায় ২৪ এর চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহŸান জানান এবং বুদ্ধিজীবীদের হত্যাকারী, ৭১ এর গণহত্যা ও ২৪ এর গণহত্যার বিচার করার ও দাবি করেন।

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীদের যত সম্পদ
নির্বাচনে পুলিশের ভূমিকার উপর নির্ভর করবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি
বেগম খালেদা জিয়া আপোষহীন তাই আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন–রনি
নারায়ণগঞ্জ – ৩ এর হাতপাখার প্রার্থীর মনোনয়ন বৈধ 
বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের জানাজা অনুষ্ঠিত
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের জরুরি নির্দেশনা
জানুয়ারি ১৪, ২০২৬
এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
জানুয়ারি ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে আছি থাকবো , গুজবে কান দিবেন না–মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ৭, ২০২৫
চলচ্চিত্রে অনিশ্চয়তায় বছর শুরু
জানুয়ারি ৬, ২০২৬
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?
জানুয়ারি ১৩, ২০২৬
সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে গুলি করা যুবক আটক
জানুয়ারি ৩১, ২০২৬
ভোটারদের উদ্বুদ্ধকরণে নারায়ণগঞ্জের পথে পথে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ফেব্রুয়ারি ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র‌্যালি

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৬, ২০২৫
ফতুল্লায় আলোচনায় কাসেমী পিছিয়ে শাহ আলম ও মোহম্মদ আলী
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নাহিদের গান তরুণদের কেন পছন্দ
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— খোরশেদের শোক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?