By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিএনপির চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসছে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতি

বিএনপির চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসছে

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১৪, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১৪, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৭২টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। প্রথম দফায় ২৩৭টি ও এবং দ্বিতীয় দফায় ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে দলটি। এই প্রার্থীদের মধ্যে পরিবর্তন আসছে। ইতোমধ্যে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি যুগপৎ আন্দোলনে যুক্ত শরিকদের সঙ্গে এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে বেশ কয়েকটি আসনে পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে।

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা করেছে দলের হাই কমান্ড ।এবার চারটি আসনেই এবার নতুন মুখ দিয়েছে দল একটি আসন ফাঁকা রেখেছে শরিকদের জন্য। চারটি আসেনর মধ্যে তিনটি আসনে প্রার্থী পরির্বতনের জন্য রাজপথে আন্দোলন করে যাচ্ছে মনোনয়ন বঞ্চিতরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক এবং মডেল ডি ক্যাপিটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কোনো প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, জোটের শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

 নারায়ণগঞ্জ-১ আসনে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। তিনি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন তবে মনোনয়ন পাননি। যে কারণে এখনো তার সমর্থক বা অনুগত নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি।

নারায়ণগঞ্জ-২ দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে রয়েছেন বঞ্চিত চার প্রার্থী। তারা হলেন-সাবেক সংসদ-সদস্য আতাউর রহমান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, আমেরিকার ফ্লোরিডা রাজ্যে বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু। দুই সপ্তাহ বেশি সময় ধরে প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত প্রার্থী ও তাদের সমর্থকরা আন্দোলন করছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী সাত প্রার্থী মাঠে রয়েছেন। মনোনয়ন পরিবর্তনের দাবিতে তারা যৌথভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেন সোনারগাঁয়ের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। তারা প্রতিনিয়ত মানব-বন্ধন মর্শাল মিছিল করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ-৪ বিএনপির মনোনয়ন প্রত্যাশি বিএনপির নিবার্হী কমিটির সদস্য শাহ আলম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের সাধারন সম্পাদক মশিউর রহমান রনি। এ আসনি শরিক দলের জন্য রাখা হলেও থেমে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশিরা।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের বিরুদ্ধে মাঠে রয়েছেন বঞ্চিত চার প্রার্থী। তারা হলেন-সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

নারায়ণগঞ্জ-৫ আসেন বিএনপির মনোনয়ন প্রাত্যাশি ছয়জন মাসুদুজ্জামান মাসুদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবুল কামাল, শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহনগর যুবদলের সাবেক সভপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।এর মধ্যে দলে থেকে মনোনয়ন পান মাসুদুজ্জামান মাসুদ এটা মানতে না পেরে এখন প্রার্থী পর্রিবতনের দাবীতে রাজপথে আন্দোলন করে যাচ্ছে বঞ্চিতরা, তবে তাদের মধ্যে থেকে মাসুদুজ্জামান মাসুদ কে সমথন দিয়ে মাসুদুজ্জামান মাসুদের সাথে কাজ করছেন মহনিগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহনগর যুবদলের সাবেক সভপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।বাকীরা এখনো আন্দোলন করে যাচ্ছে। তাদের কথা দল এখন পর্যন্ত কাউকে চুড়ান্ত মনোনয়ন দেয়নি। দল যাকে চুড়ান্ত মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করবো।

শামীম ওসমানের দোসরদের নিয়ে কাজ করবেন, কাসেমীকে রনি
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে ছেলের বাবাকে কুপিয়ে যখম        
নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন পেলেন মনির হোসাইন কাসেমী
জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনেঃ সভাপতি নাফিজ সম্পাদক রফিক
বেগম খালেদা জিয়া আপোষহীন তাই আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন–রনি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ
জানুয়ারি ৪, ২০২৬
‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’
ডিসেম্বর ৭, ২০২৫
মেলার আলো ঝলমলে কিন্তু বিক্রি ম্লান
ডিসেম্বর ১৪, ২০২৫
এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের তিন সিনেমা
জানুয়ারি ২৭, ২০২৬
নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক
ডিসেম্বর ২৩, ২০২৫
ফুটবল ছাড়লেও মাঠ ছাড়ছেন না মেসি,জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা
জানুয়ারি ৮, ২০২৬
ভোটের বিপ্লব হতে চলেছে আগামী ১২ তারিখ- মুফতি মনির হোসেন কাসেমী
ফেব্রুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগরসোনারগাঁও

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৭, ২০২৬
এই সিনেমা ভুলে যাবেন কীভাবে
মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ায় চীনের কতটা ক্ষতি হবে
বাণিজ্য মেলার ক্রেতাদের নজর কাড়ছে লাইবা রুটি মেকার
অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল অংশগ্রহন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?