ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান। তিনি শুধু রূপালি পর্দাই কাঁপাচ্ছেন না, বরং অসংখ্য ব্লকবাস্টার ছবিও উপহার দিয়েছেন। একটা সময় ছিল যখন পর্দায় তার উপস্থিতিই ছিল সাফল্যের অন্তরায়। গত কয়েক দিন ধরে নিজের ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা। এর আগে তিনি জানিয়েছিলেন, গত ২৫ বছরে তিনি বড্ড একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন।
এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন। সেই সাথে নিজের অভিনয় নিয়ে কটাক্ষও করলেন। তিনি বলেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা। এছাড়া সালমান আরও জানান, তিনি নাকি কাঁদতেও পারেন না। কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।

