By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে সিনেমার কালার ও সাউন্ডের কাজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে সিনেমার কালার ও সাউন্ডের কাজ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৪, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘নোনাজলের কাব্য’র পর দ্বিতীয় ছবি ‘মাস্টার’ নির্মাণ করছেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার। দৃশ্যধারণ শেষে ছবিটি এখন আছে সম্পাদনার টেবিলে। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে এর কালার ও সাউন্ডের কাজ। এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা।

রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’-এর শুটিং–পরবর্তী কাজ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। পোস্টপ্রোডাকশনে যুক্ত আছেন বং জুন-হোর ‘স্নোপিয়ার্সার’ সিনেমার সম্পাদক স্টিভ এম চো ও লি চ্যাং-ডংয়ের বার্নিং সিনেমার সাউন্ড ডিজাইনার হান ম’হুয়ান।
নির্মাতা জানান, বুসান ফিল্ম কমিশনের সহায়তায় কোরিয়ার সিউল ও বুসানের সি ফোরটি সেভেন, ওয়েভল্যাব ও বুসান সাউন্ড স্টেজের স্টুডিওতে মাস্টার-এর কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ের কাজ হয়েছে। কোরিয়ার এই সফরে নির্মাতার সঙ্গে ছিলেন বাংলাদেশের ছবির শব্দ সম্পাদক ও ডিজাইনার শৈব তালুকদার। মাস্টার-এর সম্পাদনা করেছেন ক্রিস্টান স্প্রাগ ও হাও টিং শি। ক্রিস্টান এর আগে নির্মাতার প্রথম ছবি নোনাজলের কাব্যরও সম্পাদনা করেন।

এ ছাড়া সিনেমায় কাজ করেছেন তাইওয়ানিজ কম্পোজার হাও টিং শি। পোস্ট, ভিএফএক্সসহ ডেলিভারির কাজ করছে বাংলাদেশের মাইপিক্সেলস্টোরী, পেপার ব্রিক, প্রোমেথিয়ান পিক্সেল ও স্টুডিও টেন অন টেন। ‘মাস্টার’ সিনেমায় দেশের তৃণমূল পর্যায়ের রাজনীতির নানা দিক উঠে আসবে। ছবিটি ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায়। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও রেজওয়ান। সাব্বির হোসেনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি।

নির্মাতা জানিয়েছেন, ছবিটি প্রথমে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে, এরপর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ।

শিক্ষা-সংস্কৃতি অনির্বাণে মুকিত জাকারিয়া
‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন স্ত্রী
আট সিনেমার পাঁচটিই হয়নি
২০ মিনিটে এক ধর্ষণ! ভারতে ধর্ষণের ভয়াবহতা মনে করিয়ে দিল ‘অসসি’
ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

নেটফ্লিক্সের শীর্ষে, কী আছে এই সিনেমায়
জানুয়ারি ১৯, ২০২৬
জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস
ফেব্রুয়ারি ৮, ২০২৬
পিছনে তাকানোর বা একে অপরকে কামড়াকামড়ি করার সময় আর নেই
ফেব্রুয়ারি ৪, ২০২৬
রেকর্ডসংখ্যক কবি-লেখক’র অংশগ্রহণে সাহিত্যজোট নারায়ণগঞ্জ’র মাসিক সভা অনুষ্ঠিত
জানুয়ারি ৩, ২০২৬
ড. তৈমুরের রোগ মু্ক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ৯, ২০২৫
নারায়ণগঞ্জ-৫ আসনে চুড়ান্ত মনোনয়ন পাচ্ছেন এড. শাখাওয়াত হোসেন খান
ডিসেম্বর ২০, ২০২৫
ঢাকার এই ৬ স্থানে আজ অতিরিক্ত বায়ুদূষণ, সুরক্ষায় অবশ্যই যা করবেন
মার্চ ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস- অঞ্জন দাস

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৩, ২০২৫
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
মেডিটেশনের উপকারিতা
কর্মসংস্থান ও প্রবাসী আয় বাড়াতে ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হবে
এটিএম কামালের পিতা মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন- রফিউর রাব্বি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?