By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তরুণ উদ্যাক্তা ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট সাইদুর রহমান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
তথ্য প্রযুক্তি

তরুণ উদ্যাক্তা ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট সাইদুর রহমান

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ডিজিটাল দুনিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের ঝুঁকি ও জটিলতা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা জিমেইল এসব প্ল্যাটফর্মে প্রায়ই ব্যবহারকারীরা পড়েন আইডি হ্যাক, লগইন সমস্যা, ভেরিফিকেশন কিংবা রিকভারি জটিলতায়। এসব জটিল সমস্যার কার্যকর সমাধান করে চাঁদপুরের তরুণ সাইদুর রহমান আজ দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় হয়ে উঠেছেন।

সাইদুর রহমান মূলত একজন দক্ষ আইটি এক্সপার্ট। তিনি দীর্ঘদিন ধরে ওয়েবসাইটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জটিল সমস্যার সমাধান দিয়ে আসছেন তার টিম “সাইবার সিকিউরিটি জোন” নিয়ে। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে হারানো কিংবা হ্যাক হওয়া একাউন্ট ফিরে পেয়েছেন অসংখ্য মানুষ। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন তিনি।

স্থানীয় তরুণ-তরুণী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা এবং প্রবাসী বাংলাদেশীরাও এখন নির্ভর করছেন সাইদুর রহমান ও তার টিমের ওপর। অনলাইনে নানা সমস্যার সমাধান দেয়ার পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শও দিয়ে থাকেন। ফলে তার টিম এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছে।

সাইদুর রহমান বলেন, ‘প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর ঝুঁকিও অনেক। আমি চাই সাধারণ মানুষ যেন নির্ভয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। এজন্যই আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, বড় পরিসরে কাজ করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেয়ার স্বপ্ন রয়েছে তার।

২০১৫ সাল থেকে সাইবার জগতে যাত্রা শুরু করেন সাইদুর রহমান। শুরুতে পরিবার, বন্ধু-বান্ধব এমনকি আত্মীয়-স্বজনের কাছ থেকেও নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু তিনি দমে যাননি। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি সাইবার দুনিয়ার সফল এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

চাঁদপুরের এই তরুণ প্রমাণ করেছেন, দক্ষতা, আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতা থাকলে যে কেউ নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারে। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন শুধু একজন আইটি এক্সপার্ট নন, বরং এক অনুপ্রেরণার নাম।

‘বিপদের কারণ হতে পারে’
সারারাত ওয়াইফাই চালালে মাসে কত টাকার বিদ্যুৎ লাগে? জানুন হিসাব
৯০% মানুষ জানে না ফোনের স্পেস কিভাবে খালি করে আবার নতুন ফোন করা যায়, আজই শিখে নিন ২ মিনিটে
মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

‘হ্যাঁ’ জিতলে খুলবে সংস্কারের পথ, কী কী বদল আসবে
জানুয়ারি ৩০, ২০২৬
ছাঁটাই নিয়ে ক্ষোভের মুখে ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৬ ফেব্রুয়ারি ২০২৬)
ফেব্রুয়ারি ৬, ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড চাই, না হলে ২৫ শতাংশ শুল্ক
জানুয়ারি ১৯, ২০২৬
হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান
মার্চ ৩০, ২০২৬
ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
জানুয়ারি ১০, ২০২৬
নিয়োগ
ডিসেম্বর ১৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবন্দরমহানগর

বন্দরে নিখোঁজের ১দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২২, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
পুনমকে বিয়ের দুই দিন আগেই লন্ডনে অন্য প্রেমিকার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন…
মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা
ফতুল্লায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?