By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ একসময় বিনোদন অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিং—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। নাচেও পারদর্শী ছিলেন এই তারকা। তবে হঠাৎ তিনি সরে যান শোবিজ থেকে, বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবার এল তাঁর ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর।

আজ শনিবার জানা যায়, দীর্ঘ ১২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করতে করতে ব্যবস্থাপক পদে উন্নতি হয়েছে মোনালিসার। এর মধ্যে প্রতিষ্ঠানও বদলেছে। নিজের ফেসবুকে এই আনন্দের খবর ভাগ করে নেন তিনি। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জীবন কখনো থেমে থাকে না, একটি অধ্যায় শেষ হলে আরেকটি শুরু হয়। মোনালিসার জীবনও এর ব্যতিক্রম নয়। অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় কাটানোর মধ্যেই ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। একই বছরের ১২ ডিসেম্বর ঢাকার একটি রেস্তোরাঁয় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মোনালিসা। তবে প্রবাসে যাওয়ার কিছুদিন পরই তাঁদের দাম্পত্য জীবনে ছেদ পড়ে। বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে জীবনের সেই অধ্যায় শেষ হয়।
এই ছন্দপতনের পর ধীরে ধীরে নিজেকে নতুন করে গুছিয়ে নেন মোনালিসা। ২০১৩ সালে শুরু হয় তাঁর নতুন পথচলা। অভিনয়ের মানুষ হলেও কর্মজীবনের শুরুটা ছিল ভিন্ন জায়গায়—যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশন চ্যানেলে। সেখানে অনুষ্ঠানপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর নিজের প্রকৃত আগ্রহ ও প্যাশনের জায়গা বিউটি ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেন।

মেকআপ বরাবরই মোনালিসার ভালোবাসার জায়গা ছিল। শুটিংয়েও নিজের মেকআপ নিজেই করতেন তিনি। সেই আগ্রহ থেকেই যোগ দেন বিশ্বখ্যাত একটি প্রসাধনী প্রতিষ্ঠানে। জ্যেষ্ঠ রূপবিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করতে করতে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জন করেন। বর্তমানে তিনি যুক্ত হয়েছেন আরেকটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে। গতকাল শুক্রবার শুরু হয়েছে তাঁর জীবনের নতুন অধ্যায়। ব্যবস্থাপক পদে দায়িত্ব গ্রহণ করেছেন মোনালিসা। এই অর্জনে তিনি ভীষণ উচ্ছ্বসিত। মোনালিসা বলেন, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার অনেক কিছু করার আছে। সেই ভাবনা থেকেই লেগে ছিলাম।’

এদিকে নতুন প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে যোগ দেওয়ার পর নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা, আর নিজের ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়ার রোমাঞ্চকর যাত্রা।’

এই গানকে আর ধরে রাখতে পারলাম না
বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
ব্যাডমিন্টন কোর্ট থেকে বলিউডে, ৪০ বছরে দীপিকার অজানা–জানা
চার সিনেমায় তোরসা
‘এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত’—স্বামী প্রসঙ্গে শবনম ফারিয়া
Share This Article
Facebook Email Print
শুক্রবার, ফেব্রু ৬, ২০২৬

সর্বশেষ

থানা লুটের অস্ত্র নিয়ে উদ্বেগে প্রার্থীরা
জানুয়ারি ২৪, ২০২৬
ছায়া থেকে কায়া হয়ে ক্ষমতার কেন্দ্রে
ডিসেম্বর ২৯, ২০২৫
নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২২, ২০২৫
১০ কোটি টাকা ঋণ পাবেন নারী উদ্যোক্তারা, ব্র্যাক ব্যাংকের ‘তারা’ সেবায় যা আছে
জানুয়ারি ১৩, ২০২৬
সাকিবুলের ৩২ বলে সেঞ্চুরিতে সূর্যবংশীও ম্লান, ৫০ ওভারের ম্যাচে ৫৭৪ রানের ইতিহাস
ডিসেম্বর ২৪, ২০২৫
ওজন বেড়ে যাচ্ছে, কী করি
জানুয়ারি ১৪, ২০২৬
বার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপা
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি: প্রশ্নপত্র ফাঁস ও ‘কেন্দ্র কন্টাক্ট’ নিয়ে শঙ্কা চাকরিপ্রার্থীদের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৬, ২০২৬
নতুন বছরে ভক্তদের উদ্দেশে পিয়া জান্নাতুলের বার্তা
গ্যাস–সংকটে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বিষয় পছন্দক্রমের আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
২৯ ম্যাচে ২৬ হার—বিপিএল যেন খালেদ মাহমুদের দুঃস্বপ্ন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?