By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, বিশৃঙ্খলায় ফিরলেন মাঝপথ থেকে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, বিশৃঙ্খলায় ফিরলেন মাঝপথ থেকে

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কলকাতার সল্ট লেকে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

মমতা জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজেও সল্ট লেকের পথে রওনা দিয়েছিলেন। কিন্তু বিশৃঙ্খলায় অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ায় মাঝপথ থেকে ফিরে গেছেন।

তিন দিনের ভারত সফরের প্রথম দিনে আজ সকালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে যান মেসি। সঙ্গে ছিলেন ইন্টার মায়ামিতে তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। মাঠে ঢুকে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অব অনার নেওয়ার কথা ছিল মেসির।

কিন্তু মেসি ও তাঁর সঙ্গীরা গাড়ি থেকে নামতেই বেশ কিছু মানুষ তাঁদের ঘিরে ধরেন। টিকিট কেটে গ্যালারিতে ঢোকা দর্শক ভিড়ের কারণে মেসিকে দেখতেই পারেননি। বিরক্ত মেসি অল্প কিছু দূর হেঁটে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর দর্শকদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে।

গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছোড়েন তাঁরা, একপর্যায়ের দুই হাজারের বেশি দর্শক মাঠেও ঢুকে পড়েন। পুলিশ লাঠিপেটা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ সময় মাঠে রাখা তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কেউ কেউ স্টেডিয়ামের ভেতরে হাতের কাছে চেয়ার, ফুলের টবসহ যা পেয়েছেন, সে সব নিয়ে যান। মাঠের বাইরেও দর্শকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পুরো বিষয়টিতে ‘বিস্মিত’ উল্লেখ করে এক্সে একটি পোস্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আজ সল্ট লেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও অনুষ্ঠানটি উপভোগ করতে এবং তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখতে স্টেডিয়ামের পথে রওনা হয়েছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, পাশাপাশি সব ক্রীড়াপ্রেমী ও তাঁর সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি বিচারপতি (অব.) আশিম কুমার রায়কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করছি, যেখানে সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক দপ্তর। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সুপারিশ করবে।’

পোস্টের শেষ দিকে আরও একবার ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন মমতা।

সেমিফাইনালে ‘পাকিস্তান চ্যালেঞ্জ’ বাংলাদেশের
আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান
রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাহানারা আলম ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আড়াইহাজারে আতাউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ  
ডিসেম্বর ২৩, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
জানুয়ারি ৩১, ২০২৬
বির্তকিত সেই  সেন্টু ফিরলেন বিএনপিতে
জানুয়ারি ২০, ২০২৬
অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল অংশগ্রহন
জানুয়ারি ১০, ২০২৬
জানুয়ারিতে কলকাতায় স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে ১.৩ ডিগ্রি
জানুয়ারি ৬, ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি?
জানুয়ারি ১৪, ২০২৬
ছুটির সকালে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, রাজধানীর চেয়ে বেশি দূষণ সাভারে
জানুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ১০ সেঞ্চুরি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৩, ২০২৫
হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন–সুমন
টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
বিএনপি সরকার গঠন করলে গ্যাসের সমস্যা সমাধান করে দেওয়া হবে- মাসুদুজ্জামান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?