By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘ভাঙতে হয়, জোড়া লাগতে হয়’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘ভাঙতে হয়, জোড়া লাগতে হয়’

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি মালদ্বীপে গেয়েছিলেন। জানা গেছে, একটি কাজে অংশ নেওয়ার জন্য এই যাত্রা। তবে কাজের ফাঁকে তিনি ঘোরাঘুরি ও অবকাশ উপভোগ করেছেন। তাঁর সেই ভ্রমণের কিছু স্থিরচিত্র তিনি ফেসবুকে ভাগ করেছেন, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

মিম তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে সমুদ্রের সামনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন—‘সমুদ্র আমাকে শেখায় কীভাবে ভাঙতে হয়, আবার জোড়া লাগতে হয়, কীভাবে গভীর হয়েও শান্ত থাকা যায়। কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়, আর আমি বুঝে নিই—সবকিছুর শেষ নেই, শুধু রূপ বদলায়।’

মিমের এই লেখার মাধ্যমে বোঝা যাচ্ছে, তিনি শুধু কাজের চাপ থেকে মুক্তি পাচ্ছেন না, বরং প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তিও খুঁজে পাচ্ছেন। সমুদ্রের ঢেউ ও শান্ত পরিবেশে কাটানো সময় ভক্তদের মনেও বিশেষ সাড়া ফেলেছে। ফেসবুকে মিমের ঘোরাঘুরির স্থিরচিত্রগুলো শেয়ার ও প্রশংসিত হচ্ছে। ভক্তরা মন্তব্যের মাধ্যমে তাঁর সৌন্দর্য, ভ্রমণের মুহূর্ত এবং জীবনকে উপলব্ধি করার দৃষ্টিভঙ্গি নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন। মিমের পোস্ট থেকে দেখা যাচ্ছে, তিনি শুধু কাজের জন্যই নয়, বরং নিজেকে সময় দিচ্ছেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।

এদিকে আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা জন্য প্রস্তুত হচ্ছেন মিম। ঢাকার বাইরে মাসখানেক ধরে এই সিনেমার শুটিং করেছেন। ‘মালিক’ নামের এই ছবিটির পরিচালক সাইফ চন্দন। এতে মিম অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়।

চার বছর পর আবার জুটি বেঁধেছেন তাঁরা। তবে শুটিং পুরোদমে শুরু হলেও এখনো এই নতুন সিনেমার বিষয়ে মুখ খুলছেন না পরিচালক সাইফ চন্দন থেকে শুরু করে নায়ক–নায়িকা, কেউই। এই ছবির গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে। মিম অভিনীত আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায়, ওয়াহিদ তারেক পরিচালিত ছবিটির নাম ‘দিগন্তে ফুলের আগুন’। শমী কায়সার প্রযোজিত এই সিনেমায় মিমকে দেখা যাবে শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে।

বছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, নেপথ্যে কী?
‘দ্য জাজ রিটার্নস’ থেকে ‘স্প্রিং ফিভার’—জানুয়ারিতে দেখতে পারেন পাঁচ কে-ড্রামা
দিনক্ষণ চূড়ান্ত, ৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস
ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ’
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার
জানুয়ারি ৩০, ২০২৬
গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৪, থাকছে না বিএনপির প্রার্থী
ডিসেম্বর ১২, ২০২৫
আইসিইর গুলিতে মার্কিন নাগরিক নিহতের জেরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, নিন্দা
জানুয়ারি ২৫, ২০২৬
অপূর্বর পোস্টের মন্তব্যে ধন্যবাদ জানালেন ফারিণ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
বাংলাদেশকে আইসিসির নতুন প্রস্তাব! যা বললো বিসিবি
জানুয়ারি ১৩, ২০২৬
সেই সেঞ্চুরিয়ন, শততম ইনিংস, এবার অন্যের ব্যাটে সেঞ্চুরি ডি ককের
জানুয়ারি ৩০, ২০২৬
ভরিতে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপার দাম
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনো ওত পেতে আছে: ফরিদা আখতার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২১, ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপির যুগ্ন আহ্বায়ক আনুর বাসায় এড.টিপু
নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থী  ঘোষণা-৪ আল আমিন, ৫ আসনে  তনু
ভারতে খেলবেই না বাংলাদেশ, সাফ জানাল আইসিসিকে
“নারায়ণগঞ্জ-৩ এ বিকল্প রাজনীতির ঘোষণা: অঞ্জন দাসের গণসংযোগ”
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?