By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

শাহরুখ ও মেসির সাক্ষাতের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, শাহরুখ অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি, তাঁর সন্তানদের ও আব্রামকে সঙ্গে নিয়ে। উল্লাসরত দর্শকের ভিড়ের মধ্যেই তিনি এগিয়ে যান বিশ্ব ফুটবলের তারকাদের দিকে।

এই মুহূর্তকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। একজন মন্তব্য করেন, ‘ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো ছবি।’ আরেকজন লেখেন, ‘দুই মহাতারকা, এক ফ্রেম—এমন মুহূর্ত পৃথিবী ভুলবে না।’

এর আগে, ১৩ ডিসেম্বর সকালে বিমানবন্দরে আব্রামের সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল, যা তাঁর কলকাতা সফর নিয়ে জল্পনা বাড়ায়। ১১ ডিসেম্বর নিজেই এক্স (সাবেক টুইটার)–এ শাহরুখ ইঙ্গিত দিয়েছিলেন মেসির সঙ্গে দেখা হওয়ার বিষয়ে। তিনি লিখেছিলেন, ‘এবার কলকাতায় আমার নাইট পরিকল্পনা নেই…চাই পুরো দিনটাই হোক মেসিময়। ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে দেখা হবে।’

কলকাতা সফরের সময় মেসি সল্টলেক স্টেডিয়ামের কাছে নিজের ৭০ ফুট উঁচু মূর্তি ভার্চ্যুয়ালি উন্মোচন করেন, যা দেখতে বিপুল ভিড় জমে। এই সফরে তাঁর সঙ্গে দেখা করার কথা রয়েছে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কলকাতার পর মেসির যাওয়ার কথা রয়েছে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিসহ আরও কয়েকটি শহরে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

নাহিদের গান তরুণদের কেন পছন্দ
প্রকাশিত ‘অবুঝ প্রেমের সাতকাহন’
অমিতাভকে নিয়ে গোলমাল, একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার
বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
নয়া বিতর্কে নেহা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

বাণিজ্য মেলায় বাড়ছে ভিড়, বিশেষ ছাড়ে কেনাকাটার ধুম
জানুয়ারি ১৪, ২০২৬
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
জানুয়ারি ২৪, ২০২৬
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
মার্চ ১২, ২০২৬
দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
জানুয়ারি ১৯, ২০২৬
নেটফ্লিক্সের শীর্ষে, কী আছে এই সিনেমায়
জানুয়ারি ১৯, ২০২৬
আগামীকাল সবাই শান্তিপূর্ণভাবে হাতপাখায় ভোট দিন-মুফতি মাসুম বিল্লাহ
ফেব্রুয়ারি ১১, ২০২৬
এইচএসসির ফরম পূরণের সময়সূচি প্রকাশ, বিলম্ব ফিসহ আবেদনের সুযোগ কতদিন?
ফেব্রুয়ারি ২০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

ভোটের গানের কোটি টাকার বাজার

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৫, ২০২৬
যুদ্ধ কারো জন্য মঙ্গল না, আফগান-পাকিস্তান প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী
নেটফ্লিক্সের শীর্ষে, কী আছে এই সিনেমায়
হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
১১ দিনে ১৬ নেতার পদত্যাগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?