By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন–সুমন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আড়াইহাজারপ্রচ্ছদমহানগররাজনীতি

তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন–সুমন

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী মাহমুদুর রহমান সুমন বলেছেন, আমার বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও নাশকতার মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেকের বিরুদ্ধেই এ ধরনের মামলা হয়েছে। কিন্তু আজ দেখা যাচ্ছে একটি গোষ্ঠী আমাদের অর্জনকে কলুষিত করছে। তারা নানকের (আওয়ামী লীগ নেতা) দল, তারা আওয়ামী লীগের দালাল, যারা আড়াইহাজারকে অশান্ত করার চেষ্টা করছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার সদরে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, “নির্বাচন ঘোষণার মাধ্যমেই প্রকৃত বিজয়ের উদযাপন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আড়াইহাজারের মানুষ তা করতে পারেনি। আড়াইহাজারের প্রত্যেকটি মানুষের উপরে জুলুম করা হয়েছে, ব্যবসা-বাণিজ্যে হামলা করা হয়েছে। চারশ থেকে ছয়শ মিল-কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। আড়াইহাজারে তারা এখন ‘তালা মারার গোষ্ঠী’ নামে পরিচিত।”

সুমন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে ভালো মানুষের রাজনীতির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যেমন আছে, তেমনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষটাও আছে। আমি রাজনীতিকে সেই খারাপ মানুষের জন্য কঠিন করে দিয়ে যাবো। কিন্তু দুঃখজনকভাবে স্বৈরাশাসনের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, কিন্তু তাকেও হত্যাচেষ্টার মুখে পড়তে হয়েছে। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

তারেক রহমান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন। তিনি শুধু ভালো কথা বলেন না, তিনি সংগ্রাম করেছেন দেশের মানুষের মুক্তির জন্য। তাই আজ তিনি এদেশের মানুষের সংগ্রামের প্রতীক।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিরাজুল ইসলাম নয়ন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শব্দর আলী প্রমুখ।

জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী
আপনারা বৃক্ষ প্রেমী হন, সবুজ প্রেমী হন,নদী দূষন বাঁচান–মাসুদুজ্জামান
নারায়ণগঞ্জে শেল্টার হোম থেকে অর্ধশত বিড়াল উদ্ধার
খালেদা জিয়া দেশ প্রমিক নেত্রী ছিলেন–এড. টিপু
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য  ফিরিয়ে আনবো -মুফতি মাসুম বিল্লাহ 
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

এক ম্যাচে ২৪ গোল, আরেক ম্যাচে ১৮—এ কেমন ফুটবল লিগ
জানুয়ারি ২৯, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭
জানুয়ারি ১০, ২০২৬
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
জানুয়ারি ৮, ২০২৬
সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব
জানুয়ারি ১, ২০২৬
আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
জানুয়ারি ৩১, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনে গিয়াসউদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২৪, ২০২৫
পেসার, স্পিনার—সবাইকেই বেধড়ক পেটান এই ১০ জন
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১, ২০২৫
বদনজর সম্পর্কে কুরআন–হাদিসে কী বলা আছে?
বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে: রিজভী
ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন– জাকির খান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?