By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ১০ সেঞ্চুরি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ১০ সেঞ্চুরি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৩, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ

১০.টিম ডেভিড (৩৭ বলে সেঞ্চুরি)

২০২৫ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ছিল এটি। ক্যারিবীয়দের ২১৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৬১ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন টিম ডেভিড। এরপর যখন মাঠ ছাড়েন, নামের পাশে ৩৭ বলে ১০২ রানের ইনিংসের ঝোড়ো ইনিংস।

অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায় ২৩ বল হাতে রেখেই। ডেভিডের ৬ চার ও ১১ ছক্কায় খেলা ইনিংসটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে দশম দ্রুততম।

সমান বলে টি–টোয়েন্টি সেঞ্চুরি আছে নামিবিয়ার জেজে স্মিট (কেনিয়ার বিপক্ষে ২০২৫ সালের সেপ্টেম্বরে), মাল্টার প্রিয়ান পুষ্পরঞ্জন (এস্তোনিয়ার বিপক্ষে ২০২৫ সালের মে–তে), হাঙ্গেরির শেখ রাসিক (মাল্টার বিপক্ষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে) এবং ভারতের অভিষেক শর্মার।

৯.অভিষেক শর্মা (৩৭ বলে সেঞ্চুরি)

শুরু থেকে মেরে খেলা তাঁর সহজাত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেও একইভাবে শুরু করেন অভিষেক শর্মা। ভারতের এই বাঁহাতি ওপেনার ৫ ছক্কা আর ৩ চারে ১৭ বলেই ছুঁয়ে ফেলেন ৫০ রানের মাইলফলক। পরের পঞ্চাশ যোগ করতে অবশ্য কিছু বল বেশি লেগেছে। সব মিলিয়ে ৩৭ বলে সেঞ্চুরি। অভিষেক অবশ্য সেখানেই থামেননি, ৫৪ বল খেলে ১৩ ছক্কা ও ৭ চারে করেছেন ১৩৫ রান। ম্যাচটিতে আগে ব্যাট করা ভারত তোলে ২৪৭ রান, জিতেছে ১৫০ রানে।

৮.সুদেশ বিক্রমাসেকারা (৩৫ বলে সেঞ্চুরি)

২০১৯ সালের আগস্টে রোমানিয়ায় চলছিল ছয়টি ইউরোপীয় দেশের কন্টিনেন্টাল কাপ। ৩০ আগস্ট বুখারেস্টের কাছে ইলফভ কাউন্টিতে ছিল তুরস্কের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের ম্যাচ। এই ম্যাচেই ৩৫ বলে সেঞ্চুরি করেন চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারা।

তাঁর ইনিংসে ছিল ১০টি ছয় ও ৮টি চার। সেদিন চেক প্রজাতন্ত্র ২০ ওভারে করে ২৭৮ রান। তাড়া করতে নেমে তুরস্ক অলআউট হয় মাত্র ২১ রানে। আটজনই আউট হন কোনো রান না করে।

৭.রোহিত শর্মা (৩৫ বলে সেঞ্চুরি)

শ্রীলঙ্কার বিপক্ষে ইন্দোরের ম্যাচটিতে রোহিত শর্মা ফিফটি করেন ২৩ বলে। তবে পরের পঞ্চাশ নিতে লাগে মাত্র ১২ বল। ৮ ছক্কা আর ১১ চারে ৩৫ বলে সেঞ্চুরিটি করেন ২০১৭ সালের ডিসেম্বরে। তখন এটিই ছিল আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। তাঁর রেকর্ডের ভাগীদার ছিলেন ডেভিড মিলার।

৬.ডেভিড মিলার (৩৫ বলে সেঞ্চুরি)

রোহিত শর্মা রেকর্ড ছোঁয়ার দুই মাস আগে ২০১৭ অক্টোবরে ৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন ডেভিড মিলার। পচেফস্ট্রুমের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। দশম ওভারে এবি ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর মাঠে নামা মিলার ৭ চার ও ৯ ছক্কায় সেঞ্চুরি করেন, অপরাজিত থাকেন ৩৬ বলে ১০১ রানে।

৫.কুশল মাল্লা (৩৪ বলে সেঞ্চুরি)

এটি ছিল এশিয়ান গেমসের ম্যাচ। চীনের হাংঝুতে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের কুশল মাল্লা সেঞ্চুরি করেন ৩৪ বলে। এই ম্যাচেই মাত্র ৯ বলে ফিফটি করেন তাঁর সতীর্থ দীপেন্দ্র সিং ঐরি। দীপেন্দ্র ৬১ রান করে আউট হয়ে গেলেও মাল্লা ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। ৮ চার ও ১২ ছক্কায় ৫০ বলে করেন অপরাজিত ১৩৭ রান।

৪.সিকান্দার রাজা (৩৩ বলে সেঞ্চুরি)

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ দুয়ারে দাঁড়িয়ে। ২০২৪ সালের অক্টোবরে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপেরই আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গাম্বিয়াকে রীতিমতো দুঃস্বপ্ন ‘উপহার’ দেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সপ্তম ওভারে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে অধিনায়ক একের পর এক চার–ছক্কায় সেঞ্চুরি করে ফেলেন ৩৩ বলেই। শেষ পর্যন্ত ৭ চার ও ১৫ ছক্কায় ৪৩ বলে করেন অপরাজিত ১৩৩ রান।

৩.নিকোল লফটি–ইটন (৩৩ বলে সেঞ্চুরি)

২০২৪ সালের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডস ও নামিবিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে নেপাল। ২৭ ফেব্রুয়ারি কীর্তিপুরে স্বাগতিক বোলারদের ওপর ঝড় বইয়ে দেন নামিবিয়ার নিকোল লফটি–ইটন। ১১ চার ও ৮ ছক্কায় ৩৩ বলে সেঞ্চুরি করেন তিনি।

২.মুহাম্মদ ফাহাদ (২৯ বলে সেঞ্চুরি)

৫ চার ও ৫ ছক্কা—মাত্র ১৩ বলেই ফিফটি। সোফিয়ায় তুরস্কের বিপক্ষে বুলগেরিয়ার মুহাম্মাদ ফাহাদের শুরুটাই ছিল ঝোড়ো গতির। এরপর সেঞ্চুরিও হয়ে যায় ২৯ বলে।

৯ চার ও ১০ ছক্কায় গড়া তিন অঙ্কের ইনিংসটি অবশ্য এখানেই থামেনি। ২০২৫ সালের জুলাইয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে তুরস্কের বিপক্ষে বুলগেরিয়ার ফাহাদ করেন ৩৪ বলে ১২০ রান।

১.সাহিল চৌহান (২৭ বলে সেঞ্চুরি)

আন্তর্জাতিক টি–টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখন সাহিল চৌহানের। ২০২৪ সালের ১৭ জুন সাইপ্রাসের মাটিতে তাদেরই বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেন এস্তোনিয়ার সাহিল। সেদিন সাইপ্রাসের ১৯১ রান তাড়ায় সাহিল ব্যাট করতে নামেন দল ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর।

তবে ওই পরিস্থিতিতে রক্ষণাত্মক না হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন সাহিল। ফিফটিতে পৌঁছান ১৪ বলে, সেঞ্চুরি ২৭ বলে। তাঁর ইনিংসটিতে ছিল ৫ চার ও ১৩ ছক্কা। ৭ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় এস্তোনিয়া। ৬ চার ও ১৮ ছক্কায় ৪১ বলে ১৪৪ রান করে অপরাজিত থাকেন সাহিল।

এমবাপ্পের জয়, তাঁর বকেয়া বেতন পরিশোধ করতে পিএসজিকে আদালতের নির্দেশ
রাফায়েলা পিমেন্তা: ফুটবলের সবচেয়ে প্রভাবশালী নারী সম্পর্কে কতটা জানেন
মেসিকে নিয়ে কলকাতার দুই মন্ত্রীর লড়াই, এরপরই যত গন্ডগোল
‘বিন্দাস’ আছেন মোস্তাফিজ, মাঠেই প্রমাণ করছেন নিজেকে
বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান
Share This Article
Facebook Email Print
শুক্রবার, ফেব্রু ৬, ২০২৬

সর্বশেষ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ৮৭ পদে নিয়োগ: প্রকৌশলীসহ একাধিক পদে চাকরির সুযোগ
জানুয়ারি ১৯, ২০২৬
ফতুল্লায় আলোচনায় কাসেমী পিছিয়ে শাহ আলম ও মোহম্মদ আলী
ফেব্রুয়ারি ৫, ২০২৬
হাঁচি–কাশি দিলেই কি প্রস্রাব হয়ে যায়, জেনে নিন কোন ব্যায়াম করবেন
জানুয়ারি ১৬, ২০২৬
আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে জামায়াত ও ইসলামী আন্দোলন 
জানুয়ারি ৬, ২০২৬
৫৪ বছর পরেও লড়াই করতে হয়, গুলিবিদ্ধ হয় মানবতা-মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ১৬, ২০২৫
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
গনতন্ত্রের মাকে যেন খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন–রনি
নভেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

সান্তোসের অবনমন ঠেকিয়ে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৮, ২০২৫
সত্যিই কি ‘স্ট্রেঞ্জার থিংস’–এ কাজল অভিনয় করেছেন, ভিডিও নিয়ে তোলপাড়
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
ছায়া থেকে কায়া হয়ে ক্ষমতার কেন্দ্রে
অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না: নুরুল হক নুর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?