By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: লোক হাসায় কমেডিয়ান, কিন্তু…
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

লোক হাসায় কমেডিয়ান, কিন্তু…

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১১, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১১, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ ফিল্ম মুক্তি পেয়েছে গতকাল রাতে। শরাফ আহমেদ জীবনের নতুন এই সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। ফিল্মটির সহপ্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
তবে এত বছরের অভিনয়জীবনে এই সিনেমায় প্রথমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। যেখানে মানুষের দৈনন্দিন যন্ত্রণা, হতাশা ও ব্যর্থতাকেই হাসির ভাষায় প্রকাশ করতে হয়। এখানে তিনি এমন এক মধ্যবয়সী মানুষ, যে মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করে; কিন্তু নিজের জীবনের হাসিটাই হারিয়ে ফেলেছে।

‘ডিমলাইট’ কেবল একটি কমেডি নয়। এই সিনেমা মূলত হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর সংকটের গল্প বলে। মোশাররফ করিমের চরিত্রটি ভুগছেন তথাকথিত মিডলাইফ ক্রাইসিসে। যেখানে দায়িত্ব, সংসার, কাজ আর সম্পর্কের চাপে ধীরে ধীরে আলো-আঁধারিতে ঢাকা পড়ে জীবনের মূল অনুভূতিগুলো। নির্মাতা শরাফ আহমেদ জীবনের ভাষায়, ‘জীবনের অনেক সমস্যা আছে, যেগুলো প্রচণ্ড আলোতেও দেখা যায় না আবার ঘুটঘুটে অন্ধকারেও নয়। সেগুলো দেখতে দরকার পরিমিত আলো, ঠিক সেই কারণেই “ডিমলাইট”। এই প্রতীকী আলোতেই দর্শক দেখতে পাবেন মোশাররফ করিমের একেবারে ভিন্ন রূপ।’

সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’ পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শরাফ আহমেদ নিজেই। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।

তানজিকা আমিন বলেন, ‘আমার মনে হয়েছিল এই গল্পটা এখনকার সময়ের এবং এখনই বলা উচিত। এটা একেবারেই জীবনের গল্প।’ পারসা ইভানার ভাষ্যে, ‘গল্পটায় হিউমার আছে, আবার ক্রাইসিসও আছে। খুব রিলেটেবল। আমরা যে জীবনটা লিড করি, ঠিক সেটারই গল্প সহজভাবে বলা হয়েছে।’ এটাই চরকির প্রজেক্টে পারসা ইভানার প্রথম কাজ।

সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’ পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শরাফ আহমেদ নিজেই। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।

তানজিকা আমিন বলেন, ‘আমার মনে হয়েছিল এই গল্পটা এখনকার সময়ের এবং এখনই বলা উচিত। এটা একেবারেই জীবনের গল্প।’ পারসা ইভানার ভাষ্যে, ‘গল্পটায় হিউমার আছে, আবার ক্রাইসিসও আছে। খুব রিলেটেবল। আমরা যে জীবনটা লিড করি, ঠিক সেটারই গল্প সহজভাবে বলা হয়েছে।’ এটাই চরকির প্রজেক্টে পারসা ইভানার প্রথম কাজ।

‘ডিমলাইট’-এর গল্পটিকে মোশাররফ করিম দেখছেন আরও ভেতরের দৃষ্টিভঙ্গি থেকে। তাঁর ভাষ্যে, ‘আমাদের জীবনে নিত্যদিনের কাজ—চিনি কেনা, টুথপেস্ট, বাচ্চার স্কুলের ফি—এসবের একেকটা আবরণ আছে। সেই আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। তখন আর ফুল থাকে না, ফুলের ঘ্রাণও থাকে না।’ এই আবরণগুলোর নিচেই ধীরে ধীরে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ও আত্মপরিচয়—এমনটাই মনে করেন এই অভিনেতা।
চরকির ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্ট’–এর সিনেমা ‘ডিমলাইট’। এই প্রকল্প থেকে এর আগে মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘৩৬-২৪-৩৬’। প্রতিটি সিনেমাই সম্পর্কের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরে দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছে।

ইয়ুমনা জাইদি ফিরছেন
‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
‘খেয়েছো?’ প্রশ্নে লুকানো প্রেমের গল্প
ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
বছর শেষে আলোচনার শীর্ষে ৩ ধারাবাহিক
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ
জানুয়ারি ১৭, ২০২৬
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির দুই কমিটির বিলুপ্ত দাবি
ডিসেম্বর ১৭, ২০২৫
হার্ট অ্যাটাক বয়স দেখেনা! প্রতিদিনের এই অভ্যাস হার্টকে সুস্থ রাখে
ডিসেম্বর ১২, ২০২৫
নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনঃ বিপুল ভোটে জয়ী এম সোলায়মান  
ডিসেম্বর ২০, ২০২৫
প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রতি সপ্তাহ একজন করে বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান এড. টিপুর
ডিসেম্বর ২০, ২০২৫
শোখনকে আহ্বায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলে কমিটি ঘোষনা
ডিসেম্বর ১০, ২০২৫
দেশনেত্রী’র স্মরনে নির্ভীক এর নাগরিক শোকসভা
জানুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসদর

সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৪, ২০২৫
শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে
ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে
বাংলাদেশকে এগিয়ে নিতে ধানের শীষকে বিজয়ী করতে হবে…. খাইরুল ইসলাম সজিব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯ গ্রেডে চাকরির সুযোগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?