By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মুখ খুললেন আরিফিন শুভ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

মুখ খুললেন আরিফিন শুভ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১১, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১১, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আজ ওটিটিতে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়াও একটি দুর্ঘটনার ভিডিও ভাইরালের পর জানা গেছে তিনি নতুন একটি সিনেমার শুটিং করছেন। সে সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন শুভ। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন। এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন অভিনেতা। এ বিষয়ে তিনি বলেন, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। বিষয়টি নিয়ে শুভ বলেন, আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। আশা করি, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে।

চলচ্চিত্রে অনিশ্চয়তায় বছর শুরু
নৃশংস, ভয়ংকর নায়কে আস্থা রাখছে বলিউড
শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ টিম
কীভাবে ৫০ পেরিয়েও টপ ফিট অক্ষয় খান্না? ফাঁস হলো ফিটনেস রহস্য
৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা
জানুয়ারি ২৪, ২০২৬
দিনক্ষণ চূড়ান্ত, ৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস
জানুয়ারি ২, ২০২৬
সবাইকে পেছনে ফেলে স্পটিফাইয়ে শীর্ষে, কে এই তরুণ গায়ক
জানুয়ারি ২৫, ২০২৬
নারী ফুটবলে বিদ্রোহ–ইতিহাস এবং প্রবাসী-ঢেউয়ে হামজা–আলো
ডিসেম্বর ২৩, ২০২৫
মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন
জানুয়ারি ৩, ২০২৬
প্রকাশ্য নগত টাকা বিতরণ জরিমানা দিলেন কাসেমী
জানুয়ারি ৩১, ২০২৬
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন তারেক রহমান তার মায়ের পাঁশে থাকতে পারছে না– অ্যাড. টিপু
নভেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসদর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানিকে দেখতে হসপিটাল গেলেন মোহাম্মদ আলী

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৬, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৯৬
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার
রজবের আগমনে শুরু রমজান গণনা, ৬০ দিনের মধ্যেই কি রমজান?
সংগ্রাম, প্রত্যাখ্যান আর নিজের প্রতি বিশ্বাস—বিদ্যার গল্পটা যেমন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?