By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টানা ছয় ফ্লপ, না বলার অবস্থা ছিল না প্রিয়াঙ্কার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

টানা ছয় ফ্লপ, না বলার অবস্থা ছিল না প্রিয়াঙ্কার

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গতকাল বুধবার আবুধাবিতে ‘ব্রিজ সামিট ২০২৫’-এ উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ দিন তিনি কথা বলেন বলিউডের কঠিন সময় নিয়ে। কথা বলেন বলিউডের ক্যারিয়ার ছেড়ে নতুন করে হলিউডে নিজের সংগ্রামের কথাও।
দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বিনোদন–দুনিয়ায় নিজের অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড—অসংখ্য সাফল্যের পেছনে রয়েছে বেশ কিছু উত্থান-পতনও। আবুধাবিতে অনুষ্ঠিত ব্রিজ সামিটে বক্তৃতা দিতে গিয়ে তিনি নিজের ক্যারিয়ারের সেই কঠিন সময়গুলো খোলাখুলি তুলে ধরলেন।

ক্যারিয়ারের বাঁকবদল নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বহুবার দিক বদলাতে বাধ্য হয়েছি। এমনও সময় গেছে, এক বছরে ছয়টা ছবি করেছি এবং ছয়টাই ফ্লপ হয়েছে। তারপর দেখি, আমি যে ছবিগুলো করতে চেয়েছিলাম, সেগুলো করতে শুরু করেছে অন্যরা। আমার সেই দিক বদলানো কখনোই পছন্দ থেকে হয়নি, হয়েছে বাঁচার তাগিদে। তখন শুধু ভাবতাম, এবার কী করব।’

সেই অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘যখন ক্যারিয়ার শুরু করেছি, “না” বলার মতো অবস্থা আমার ছিল না। কাজ পাওয়া ছিলই কঠিন। তাই যা সুযোগ এসেছে, সবই নিয়েছি। ছুটে বেড়িয়েছি এক দেশ থেকে আরেক দেশে। পরিবারের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তেও থাকতে পারিনি। কারণ, কাজ ফিরিয়ে দেওয়া তখন অসম্ভব মনে হতো।’

তবে এখন সেই দিনের মূল্য বুঝতে পেরে তৃপ্ত প্রিয়াঙ্কা জানালেন, ‘এখন আমি সিদ্ধান্ত নিতে পারি। এখন আমি বেছে নিই কোনটা আমাকে মানায়, কোনটা নয়।’
তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে সব ধরনের কাজেই অবিবেচকের মতো রাজি হতাম। কারণ, প্রতিটা সুযোগই ছিল বড় ব্যাপার। বুঝতাম না আমার শক্তি কোথায়, তাই সবকিছুই চেষ্টা করতে চাইতাম। এখন আমি ইচ্ছা করেই হ্যাঁ বলি। ভাবি পরিবারের কথা, নিজের মানসিক স্বাস্থ্যের কথা, দীর্ঘমেয়াদি লক্ষ্যের কথা।’

হলিউডে নিজের পথচলার গল্প তুলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রে যখন পপ মিউজিক আর অভিনয়ের শুরু করি, তখনো অনেক চরিত্রই নির্দিষ্ট ধাঁচের স্টেরিওটাইপ দিয়ে লেখা হতো। আমাকে বহু বছর লড়তে হয়েছে এমন একটি চরিত্র পাওয়ার জন্য, যেখানে আমি শুধুই একজন আমেরিকান নারী-জাতিগত পরিচয়ে সীমাবদ্ধ না।’

সম্প্রতি প্রিয়াঙ্কাকে দেখা গেছে ‘হেডস অব স্টেটে’, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন ইদ্রিস এলবা ও জন সিনা। সামনে আসছে ‘দ্য ব্লাফ’, ‘জাজমেন্ট ডে’ও এস এস রাজামৌলির ‘বারাণসী’।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

ছোট চরিত্রের অডিশন, মিলেছে বড় সুযোগ
৮০ কোটি টাকায় বিয়ের ভিডিও, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা
সংগ্রাম, প্রত্যাখ্যান আর নিজের প্রতি বিশ্বাস—বিদ্যার গল্পটা যেমন
দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?
ঋষভের ওপর গুরুতর অভিযোগ রবিশঙ্কর–কন্যা আনুশকার
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৮৮ জনের চাকরির সুযোগ
জানুয়ারি ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আবুল কালাম  
ডিসেম্বর ২৮, ২০২৫
তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস
ডিসেম্বর ৩১, ২০২৫
সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান
ডিসেম্বর ৭, ২০২৫
‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ঈদে ফিরছে ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সাবেক এমপি গিয়াস উদ্দিন ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার
ডিসেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

বাস্কেটবল আকৃতির সিস্টে লুকানো ছিল শিশু

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৮, ২০২৫
জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, দরকার লাখ লাখ অভিবাসী
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
রুপার দামে লাগাতার ঊর্ধ্বগতি: ভরিতে দাম কত বাড়ল?
ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা দরকার: সিইসি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?