By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গ্রামে প্রেম করিনি…
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

গ্রামে প্রেম করিনি…

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১০, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১০, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জান্নাতুল ফেরদৌস ঐশী বর্তমানে দেশের চলচ্চিত্র অঙ্গনে অন্যতম আলোচিত অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নূর’–কে ঘিরেই মূলত আলোচনার কেন্দ্রে তিনি। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নির্মাতা রায়হান রাফী। টিজার ও গান প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা–সমালোচনা। বিশেষ করে একটি গানের দৃশ্যে শুভ–ঐশীর চুমুর দৃশ্য নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। কেউ কেউ বাস্তব জীবনেও তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ান। তবে এসব কথাকে বারবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ঐশী।

দেশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘নূর’ সিনেমা, ব্যক্তিগত জীবন এবং সাম্প্রতিক আলোচনা—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। প্রেমের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে ঐশী বলেন, ‘আমার সেভাবে গ্রামে বা মফস্‌সলে প্রেম করা হয়নি। তেমন বন্ধুবান্ধবও ছিল না।’ তাঁর বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিজীবনের চেয়ে কাজই তাঁর কাছে বেশি গুরুত্ব পায়।
সামনেই মুক্তি পাচ্ছে ‘নূর’, তবে সিনেমাটি বড় পর্দায় নয়—এই বিষয়টি নিয়ে কিছুটা আক্ষেপ আছে অভিনেত্রীর।

সিনেমাটির শুটিং হয়েছে উত্তরবঙ্গের পাবনা অঞ্চলে। সেই অভিজ্ঞতা স্মরণ করে ঐশী বলেন, ‘খুব সুন্দর পরিবেশ ছিল। জায়গাটা নির্মল আর শান্ত, সেখানে কাজ করতে গিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।’ তিনি আরও জানান, টিজার ও গান প্রকাশের পর অনেকেই লোকেশন ও ভিজ্যুয়াল নিয়ে প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘ওই জায়গার প্রতি একধরনের মায়া তৈরি হয়ে গেছে।’
আরিফিন শুভর সঙ্গে সম্পর্ক নিয়ে ঐশী পরিষ্কার করে বলেন, ‘ওনার সঙ্গে আমার শ্রদ্ধার সম্পর্ক। কাজের বোঝাপড়াও খুব ভালো।’ সহ-অভিনেতা হিসেবে শুভর প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন সেরা সহ-অভিনেতা—সহযোগিতামূলক ও খুব কেয়ারিং। শুরু থেকেই আমাদের কাজের সম্পর্কটা খুব ভালো।’

সাম্প্রতিক আলোচনায় থাকা প্রসঙ্গে ঐশীর মন্তব্য, ‘আলোচনায় থাকাটা ইতিবাচক—যদি সেটা কাজ নিয়ে হয়। দর্শকদের সঙ্গে আমার সম্পর্কটা কাজের মাধ্যমেই।’ তিনি যোগ করেন, ‘যখন আমি কাজ নিয়ে আলোচনায় থাকি না, তখন কাজের বাইরের মানুষরা আমাকে বেশি পায়, কিন্তু কাজের মানুষরা ততটা পায় না। তাই আমি চাই, কাজ নিয়েই আলোচনায় থাকতে।’

উল্লেখ্য, শুভ–ঐশী জুটি ইতিমধ্যে তিনটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দুটি হলো ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। সবশেষ সিনেমা ‘নূর’ মূলত বড় পর্দার জন্য নির্মিত হলেও শেষ পর্যন্ত তা ওটিটিতেই মুক্তি পাচ্ছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি দর্শকের কাছে কতটা সাড়া ফেলতে পারে—সেদিকেই এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সবাই।

৩০ বছরে দাঁড়িয়ে নতুন শুরুতে রানী
যৌন হয়রানির মামলা নিয়ে তোলপাড়, এখন পর্যন্ত যা যা হলো
শখের গাড়ি বিক্রি, চিকিৎসার বিল দিতে হিমশিম—নির্মাতার কঠিন লড়াই
ঋষভের ওপর গুরুতর অভিযোগ রবিশঙ্কর–কন্যা আনুশকার
নতুন সিনেমা, নতুন শুটিং—পুরোদমে ব্যস্ত বর্ষণ
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

মেলার আলো ঝলমলে কিন্তু বিক্রি ম্লান
ডিসেম্বর ১৪, ২০২৫
যে ধরনের মাথাব্যথা মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ! বিশেষজ্ঞের সতর্কবার্তা
জানুয়ারি ২২, ২০২৬
ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
জানুয়ারি ৭, ২০২৬
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
নভেম্বর ৭, ২০২৫
আজ টিভিতে যা দেখবেন (২৩ ফেব্রুয়ারি ২০২৬)
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মানের গোলে স্বপ্নভঙ্গ সালাহর, মরক্কো–সেনেগাল ফাইনাল
জানুয়ারি ১৫, ২০২৬
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারজেলাজুড়েপ্রচ্ছদ

আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ৮, ২০২৬
বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, কে আছেন কে নেই
কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
রমজানে জোড়া গ্রহণ মানেই কি কিয়ামত বা ইমাম মাহদীর আগমন? কী বলছে ইসলাম
ঋষভের ওপর গুরুতর অভিযোগ রবিশঙ্কর–কন্যা আনুশকার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?