By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১০, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১০, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) বর্ষসেরা ফুটবলার কে হতে যাচ্ছেন, তা অনুমিতই ছিল। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) জিতে অনন্য আসনে বসলেন মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে টানা দু’বার এ স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার হিসেবে নজির গড়লেন ইন্টার মায়ামি অধিনায়ক। 

এমএলএসের নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জেতেন আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড মেসি। সঙ্গে করেন ১৯ অ্যাসিস্টও। গত মৌসুমে সব মিলিয়ে ৩৬ গোলে অবদান রাখেন মেসি। একাধিক মৌসুমে অন্তত ৩৬ গোলে অবদান রাখা এমএলএসের প্রথম ফুটবলারও মেসিই। তাই এমভিপি ফের মেসির হাতেই ওঠার বিষয়ে আগেই নিশ্চিত হওয়া যায় অনেকাংশে।

এ লড়াইয়ে সংবাদমাধ্যমের থেকে ৮৩.০৫ শতাংশ, খেলোয়াড়দের থেকে ৫৫.১৭ শতাংশ ও ক্লাব থেকে ৭৩.০৮ শতাংশ ভোট পান ৩৮ বছর বয়সী মেসি। সব মিলিয়ে, আর্জেন্টাইন জাদুকরের গড় ভোট প্রাপ্তির হার ৭০.৪৩ শতাংশ। দুইয়ে থাকা স্যান ডিয়াগোর ডেনিশ উইঙ্গার আনাস ড্রেয়ারের ভোট প্রাপ্তির হার স্রেফ ১১.১৫ শতাংশ। এমএলএসে একাধিকবার এমভিপি জেতা দ্বিতীয় ফুটবলার মেসি। এর আগে ১৯৯৭ ও ২০০৩-এ পুরস্কারটি জেতেন কানসাস সিটি উইজার্ডেরর সার্বিয়ান তারকা প্রেদ্রাগ রাদোসেভিয়াভিচ, যিনি পরিচিত ছিলেন প্রেকি নামে। 

গত রোববার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের সঙ্গে ৩-১ গোলের জয়ে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জেতে মায়ামি। শিরোপা নির্ধারণী ম্যাচে জোড়া অ্যাসিস্ট করেন মেসি। পুরো আসরজুড়েই দারুণ ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ১৮ দলের এমএলএস প্লে অফে ৬ ম্যাচে ৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করেন মেসি। প্লে অফে এমন ১৫ গোলের অবদান আগে দেখেনি এমএলএস। এক মৌসুমে ১০ ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও গড়েন এলএমটেন। আগের রেকর্ডটি ছিল আট ম্যাচের। এছাড়া, ২৮শে মে থেকে ১২ই জুলাইয়ের মধ্যে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করেন তিনি, এটিও রেকর্ড।

১৯৯৬ থেকে প্রদান করা হচ্ছে ল্যান্ডন ডেনোভান এমএলএস এমভিপি পুরস্কারটি। খেলোয়াড়, ক্লাবের স্টাফ ও গণমাধ্যমের ভোটে দলের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত খেলোয়াড়ের হাতেই ওঠে এ পুরস্কার। 

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে: মিচেল মার্শ
বিপিএল: ঢাকাকে বিদায় করে প্লে–অফে রংপুর
কখনো জিততে পারেননি যে ট্রফি, সেটা কি এবার পাবেন সালাহ
রুট–ব্রুকের অপরাজিত ফিফটিতে ইংল্যান্ডের স্বস্তির দিন
রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

আজ রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচি
জানুয়ারি ১১, ২০২৬
প্রতিদিনের এই ১০টি অভ্যাস নীরবে ধ্বংস করছে আপনার কিডনি, অবহেলা করলে বিপদ!
ডিসেম্বর ২১, ২০২৫
ওসমান হাদি হত্যাকাণ্ড
ডিসেম্বর ২৮, ২০২৫
৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে– গোলাম পরওয়ার
ফেব্রুয়ারি ৪, ২০২৬
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের জরুরি নির্দেশনা
জানুয়ারি ১৪, ২০২৬
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন
জানুয়ারি ৩১, ২০২৬
 যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত অন্তত ৩০
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সোভিয়েত বাহিনীর কোন কৌশল স্তালিনগ্রাদে হিটলার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল
ছড়িয়ে পড়েছে শিল্পা শেঠির ‘আপত্তিকর’ ভিডিও, নিলেন আইনি পদক্ষেপ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?