ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়মগঞ্জে জাঁকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আনন্দধামের নবম প্রতিষ্ঠাতা বার্ষিক ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রয়াত সাবেক সেনা প্রধান ও আনন্দধাম সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এম হারুন উর রশিদ এর সহধর্মিণী লায়লা নাজনীন হারুন বলেছেন আমার জীবনসঙ্গী উনি আনন্দধাম সংগঠন কে খুবই ভালো বাসতেন এবং এখানে আসতে যিনি পছন্দ করতেন। কিন্তু উনি নেই রেখেগেছেন আনন্দধামের মতো একটি ভালো সংগঠন, উনি না থাকায় আজকে আমাকে এখানে আসতে হয়েছে, আমার সন্তানতুল্ল্য সন্তান হাসিনা রহমান সিমু’র আমন্ত্রণে। আমার স্বামী এখানে আসতে খুব পছন্দ করতেন।
সোমবার (৮ডিসেম্ব) রাতে নগরীর চাষাড়ায় একটি রেষ্টুরেন্টে আনন্দধাম সামাজিক সংগঠন এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও এওয়ার্ড বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আজ কে এতো ভালো লাগছে যে এরকম একটি সংগঠনের অনুষ্ঠানে আসতে পেরেছি, আমি কৃতজ্ঞ সবার কাছে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
তিনি বলেন আমার সবসময় মানুষের সাথে মিশতে ভালো লাগে, মানুষের সাথে মিশলে মানুষের সম্পর্কে জানা, প্রতিটা মানুষের চরিত্র এক এক রকম, এক এক জন মানুষ। আমি মনে করি প্রতিটা মানুষই ভালো এ ভালোটাই আমরা নিতে চাই সবসময়।
লায়লা হারুন বললে সংগঠন এর নামটা আমার কাছে এতো ভালো লেগেছে আনন্দধাম, আনন্দধাম মানে গৃহ, বাড়ী,তার মানে সূখের বাড়ী,এ বাড়ীর সব বাসিন্দারা আনন্দে থাকুক সুখে থাকুক।
তিনি আয়োজনকদের বলেন আমি কথা দিচ্ছি আপনারা যখনই স্বরন করবেন বা চাইবেন। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে এসে থাকার জন্য। অনন্দধামে আমার পরিবারের সদস্যেদের যখনই স্বরন করবে, আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ।
এসময় সভাপতিত্ব করেন আনন্দধাম এর প্রতিষাতা চেয়ারম্যান মুঃ তানভীর হায়দার খান । অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মোহাম্মদ মারুফ, নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাজহারুল ইসলাম জোসেফ,মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ভাইস চেয়ারম্যান মোঃ শাহ আলম, মোঃ ইকবাল আহমেদ , মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিন, আহসানুল কবীর সাগর,অতিরিক্ত চেয়ারম্যান ইলিয়াস মামুন ,মোঃ লোকমান হোসেন, শ্যামল দত্ত, সহ প্রমূখ।
এছারাও আরও উপস্হিত ছিলেন সাবেক মহাসচিব বিশ্বজিত সাহা, এনামূুল হক প্রিন্স,মোঃ ডালিম,, খোকন গাজী, মুজিবুর রহমান, মোঃ মোশারফ, মোঃ মুনতাসীর আহমেদ, শেখ মনির হোসেন, মোঃ রহমত উল্লাহ, মোঃ রাজা মিয়া, ও অনান্ন্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ বাচ্চু মিয়া, গীতা পাঠ করে প্রানভল্লব, এর পর জাতীয় সংঙ্গিত পরিবেশন করেন। এরপর লিডারশীপ সহ বিভিন্ন ইভেন্টে এওয়ার্ড প্রদান করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

