By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই’

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১০, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১০, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। ফিরছেন পরিচালক বন্ধন বিশ্বাসের হাত ধরে। নতুন সিনেমার নাম ‘সিক্রেট’। গতকাল সোমবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

বন্ধন বিশ্বাস এর আগে অপুর সঙ্গে দুটি ছবির কাজ করেছেন—সেগুলো হলো ‘ছায়াবৃক্ষ’ ও ‘লাল শাড়ি’। দুটি ছবির পর অপুকে আর নতুন কোনো সিনেমায় পাওয়া যায়নি। এ সময়টায় তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারে ব্যস্ত ছিলেন

বিরতির পর আবারও একই পরিচালকের সিনেমায় ফিরছেন তিনি। এটি অপুর সঙ্গে বন্ধন বিশ্বাসের তৃতীয় কাজ।ঘোষণা অনুষ্ঠানে অপুকে নিয়ে প্রশংসা করেন নির্মাতা। তিনি বলেন, ‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই। তিনি খুবই হেল্পফুল শিল্পী। গল্প শুনেই তিনি আগ্রহ দেখিয়েছেন।’

এই সিনেমায় অপুর বিপরীতে থাকছেন দুই নায়ক। একজন আদর আজাদ, অন্যজন পীযূষ সেন। নির্মাতা বলেন, ‘নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।’

অপুও নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছি। আমার বিপরীতে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। আদর আজাদ ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। পীযূষ সেন ছোট পর্দার পরিচিত মুখ। তাঁর এটি প্রথম সিনেমা। আমরা তাঁকে স্বাগত জানাই।’

বন্ধন বিশ্বাসকে নিয়ে অপু বলেন, ‘তিনি একজন পরীক্ষিত পরিচালক। তাঁর সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে।’ অপু আশা প্রকাশ করেন, দর্শকদের জন্য ভালো একটি সিনেমা হবে।

সিনেমার প্রযোজনায় রয়েছে এম কে প্রোডাকশন। পীযূষ সেন অভিনয়ের পাশাপাশি প্রযোজকও হয়েছেন। অপু প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা করতে চান না। এমন সময়ে দুই নায়ককে নিয়ে চ্যালেঞ্জ নেওয়ায় এম কে প্রোডাকশনকে ধন্যবাদ।’

অপু বিশ্বাসের অভিনয়জীবন দুই দশকের বেশি সময়ের। এই সময়টায় অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। এর মধ্যে ৮০টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। এ ছাড়া কাজ করেছেন মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী, সাইমন সাদিক, ইমন ও জয় চৌধুরীর বিপরীতে। দীর্ঘ অভিজ্ঞতার কারণে এই অভিনেত্রী এখনো দর্শকের বিশেষ আগ্রহের কেন্দ্র।

অন্যদিকে আদর আজাদ তাঁর ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে। ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম: দ্য আল্টিমেট ম্যান’ রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন ছিলেন তিনি। তারপর নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন। কয়েক বছর ধরে সিনেমায়ও ব্যস্ত সময় পার করছেন তিনি। নিশাত সালওয়া, পূজা চেরী ও শবনম বুবলীর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।

পীযূষ সেন ছোট পর্দার পরিচিত মুখ। ১০ বছর ধরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এটিই তাঁর প্রথম সিনেমা হতে যাচ্ছে। প্রথম ছবি দিয়েই তিনি প্রযোজনায়ও যুক্ত হলেন। পরিচালক জানালেন, ছবিতে তাঁর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।

‘সিক্রেট’ হতে যাচ্ছে অপু বিশ্বাসের প্রত্যাবর্তনের সিনেমা। দর্শকের কাছেও এটি হবে নতুন একটি চমক—এমনটাই জানালেন পরিচালক। নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে। শুরুটা ঢাকায় হলেও কক্সবাজারে কয়েক দিনের শুটিং হবে বলে জানালেন বন্ধন বিশ্বাস।

ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’
এক্স–এর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত…
ইউটিউবে কোন নাটক দেখছেন দর্শক
পর্নো সাইটে অন্তরঙ্গ দৃশ্য, বাঙালি অভিনেত্রীর ক্ষোভ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

এবার রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প
জানুয়ারি ২৮, ২০২৬
মারাত্মক দূষণের কবলে ঢাকার ৩ স্থান, সুরক্ষায় কী করবেন
জানুয়ারি ১৮, ২০২৬
রোজা ও ডায়াবেটিস
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বাধা এলে প্রতিহত করতে হবে
জানুয়ারি ২৮, ২০২৬
সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
ডিসেম্বর ৯, ২০২৫
❝সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান❞
জানুয়ারি ২৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

৯০ লাখ টাকার সম্পদ, আদালতে ৬ মামলা: নির্বাচনী হলফনামায় উঠে এলো নুরের যেসব তথ্য

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২, ২০২৬
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস ও ইসরায়েল
শুক্রবার গ্যাস থাকা নিয়ে তিতাসের জরুরি বিজ্ঞপ্তি
মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ সিনেমা
নামাজের সময়সূচি: ৭ মার্চ ২০২৬
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?