ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (C.B.A) বি-৬৬৪ আঞ্চলিক কমিটি, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল হয়।
উক্ত অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মহিউদ্দিন আহমেদ রিপন, সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক নাসিন উদ্দিন আহমেদ,
প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, ব্যাংকের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এড. টিপু আরও বলেন, দেশনায়ক তারেক রহমান তিনি যেন অতি তাড়াতাড়ি দেশে ফিরে দেশের দেশে ফিরে তিনি যেন তার মার পাশে থেকে সেবা করতে পারেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে পারেন ও সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবিরাম কাজ করেন। তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। দোয়া মাহফিলে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। উপ-সহাব্যবস্থাপক নারায়ণগঞ্জ কর্পোট শাখার মো. মোবারক হোসেন,
সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (C.B.A) বি-৬৬৪ আঞ্চলিক কমিটি, নারায়ণগঞ্জ, সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাধারণ সম্পাদক নাসিন উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ফকির, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুবদল নেতা আব্দুল্লাহ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।

