By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘রোকেয়া দিবসে’ রোকেয়া পাঠচক্রের শ্রদ্ধাঞ্জলী-“প্রান্তিক নারীর কণ্ঠস্বর হওয়ার প্রতিশ্রুতি”
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
মহানগরসদর

‘রোকেয়া দিবসে’ রোকেয়া পাঠচক্রের শ্রদ্ধাঞ্জলী-“প্রান্তিক নারীর কণ্ঠস্বর হওয়ার প্রতিশ্রুতি”

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ ৯ ডিসেম্বর ‘রোকেয়া দিবস’ এ রোকেয়া পাঠচক্রের উদ্যোগে বেলা ১২ টায় মওলানা ভাসানী পাঠাগারে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাঈদুর রহমান। আলোচনা সভার উত্থাপনা করেন রোকেয়া পাঠচক্রের সংগঠক মৌমিতা নূর।

ফারহানা মানিক মুনা বলেন,আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়েরই অধিকারের সমতা। বেগম রোকেয়া একটি আন্দোলনের নাম। তিনি সেই সময়ে দাঁড়িয়ে নারীদের জন্য শিক্ষা ও সমতার যে দাবি তুলেছিলেন, তা আজও আমাদের লড়াইয়ের প্রেরণা। আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়েরই অধিকার নিশ্চিত করা, কারণ একটি বৈষম্যহীন সমাজ ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়। আজও সমাজের নানা স্তরে নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছে। এই বাস্তবতায় বেগম রোকেয়ার চিন্তা ও আদর্শকে ধারণ করে সংগঠিত আন্দোলন গড়ে তোলা জরুরী। শিক্ষার মাধ্যমে সচেতনতা তৈরি করে এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

ছাত্রনেতা সাঈদুর রহমান বলেন, নারীর মুক্তির পথে পুরুষের দৃষ্টিভঙ্গী বদল এবং নারী শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। সমাজে প্রতিটি নারী তার নিজের এবং সমাজের বিকাশে শিক্ষা গ্রহণ করতে হবে। নারীরা সমাজের অনেক বড় একটি অংশ। এই অংশকে বাদ দিয়ে কখনোই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। বেগম রোকেয়া শুধু নারী জাগরণের অগ্রদূত নয় বরং তিনি একটা সমাজব্যবস্থাকে জাগ্রত করেছে এবং উন্নয়ন সাধনে ভুমিকা রেখেছে। তিনি একজন সমাজ সংস্কারকও বটে।

রোকেয়া পাঠচক্রের সংগঠকেরা বলেন,সমাজের প্রতিটি নারীর বিকাশে শিক্ষার বিকল্প নেই। আমরা বেগম রোকেয়াকে স্মরণ করি এবং বর্তমান সমাজে প্রতিটি স্তরের নারীর কণ্ঠস্বরকে ধারণ করে দৃষ্টিভঙ্গীর বদল ঘটাতে চাই। নারী এবং পুরুষ হবে পরস্পরের সহায়ক,মুখাপেক্ষী নয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রোকেয়া পাঠচক্রের সংগঠক রাইসা ইসলাম,মুন্নি আক্তার প্রত্যাশা,অনামিকা চৌধুরী,আশা মনি সুরভী,মিথিলা,নাবিলা,ফৌজিয়া তাসনিম,ইলমা আক্তার,মিতু,সুমাইয়া,সুরভীসহ আরো সংগঠকেরা।

গাড়িতে গুলি, বাড়িতে হামলা প্রচারে বাধায় বাড়ছে শঙ্কা
নারায়ণগঞ্জে অন্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নারায়নগঞ্জে শরিফ ওসমান বীন হাদি’র গায়েবানা জানাযায় অনুষ্ঠিত 
১৩নং ওর্য়াড বিএনপির পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

২০২৬ সালে বেতন বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকবে যে ১০ পেশা
ফেব্রুয়ারি ৩, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে আছি থাকবো , গুজবে কান দিবেন না–মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ৭, ২০২৫
মব সহিংসতা নিয়ন্ত্রণে  আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে
ফেব্রুয়ারি ৩, ২০২৬
নির্বাচন থেকে সরলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী
জানুয়ারি ২৫, ২০২৬
অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ
ডিসেম্বর ২৪, ২০২৫
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা!  বিসিবির স্পষ্ট ঘোষণা
জানুয়ারি ৭, ২০২৬
তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে মৃত্যু ১০ লাখ, জিডিপি ক্ষতি ১০ শতাংশ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৯, ২০২৫
নাগরিক শোকসভা
কোন ২১ ডিসেম্বর বিয়ে করব…
জুমার-ঊর্মি দারুণ পথচলা থামলো ফাইনালের হারে
বিগ ব্যাশে আবার রিশাদ ম্যাজিক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?