By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আতিফ আসলামের কনসার্টের আয় যাবে জুলাই শহীদ পরিবারে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

আতিফ আসলামের কনসার্টের আয় যাবে জুলাই শহীদ পরিবারে

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ৯, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ৯, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোরঃ আজমত আলী থেকে অনুব জৈন, পাকিস্তানের জাল ব্যান্ড থেকে কাবিশ, গত এক মাসে ঢাকায় স্থগিত হয়েছে একের পর এক কনসার্ট। এরই মাঝে আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করার কথা রয়েছে জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। শ্রোতারাও এ নিয়ে আছেন দ্বিধায়, এ কনসার্টও কি বাতিল হবে? গান না গেয়েই কি ফিরে যাবেন আতিফ? টিকিটের টাকা কি ফেরত আসবে? এসব শঙ্কার মাঝে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক দিয়েছে নতুন বার্তা। ভেন্যু ঘোষণার সঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টের সব অনুমতি মিলেছে, এর সঙ্গে দর্শকদের জন্য থাকবে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিস।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক নিশ্চিত করেছে, কনসার্টটি পূর্বনির্ধারিত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (সিবিএফসি)-এ। দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যুর ভেতর এবং বাইরে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা, প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণ, পার্কিং ও চলাচল-সংক্রান্ত প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের মতে, এই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের ফলে দর্শকেরা একটি সুশৃঙ্খল, আরামদায়ক ও নির্বিঘ্ন অভিজ্ঞতা পাবেন।
অনুষ্ঠানটি আয়োজন করছে মেইন স্টেজ ইনক এবং সহ–আয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন স্পিরিটস অব জুলাই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। এই অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে দীর্ঘ মেয়াদে সহায়তায় ব্যয় করা হবে। আয়োজকেরা নিশ্চিত করেছেন, মানবিক এ উদ্যোগকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দর্শকদের জন্য বিশেষ ফ্রি পিক অ্যান্ড ড্রপ শাটল সার্ভিস দেবে।

শাটল সার্ভিসের আওতায় বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে পিকআপ পয়েন্ট কুড়িল বাসস্ট্যান্ড থেকে ভেন্যু অভিমুখে বাস ছাড়বে। পিকআপ পয়েন্টে টিকিট যাচাই করে দর্শকদের শাটলে ওঠানো হবে। কনসার্ট শেষে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ভেন্যু থেকে আবার কুড়িল বাসস্ট্যান্ডে দর্শকদের ফিরিয়ে আনতে ফ্রি ড্রপ-অফ সার্ভিস পরিচালিত হবে। পিকআপ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে কুড়িল বিআরটিসি বাস কাউন্টার।

আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, কনসার্টের ভেন্যু-সংক্রান্ত আগের সব জটিলতার অবসান ঘটেছে। নির্ধারিত সময়ে এবং পূর্বঘোষিত স্থানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দর্শকদের নিরাপত্তা, প্রবেশ-প্রস্থান এবং সামগ্রিক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
আতিফ আসলাম এই কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন। এ ছাড়া সংগীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ দেশের আরও শিল্পীরা মঞ্চে পারফর্ম করবেন।

চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ
নতুন বছরে বড় সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া
‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখ–কন্যা সুহানা
শুটিং সেটে আহত আরিফিন শুভ
Share This Article
Facebook Email Print
শুক্রবার, ফেব্রু ৬, ২০২৬

সর্বশেষ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬
জানুয়ারি ১১, ২০২৬
১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে–কাসেমী
জানুয়ারি ১১, ২০২৬
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন–রাজিব
ডিসেম্বর ১৬, ২০২৫
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, বিশৃঙ্খলায় ফিরলেন মাঝপথ থেকে
ডিসেম্বর ১৩, ২০২৫
আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি
জানুয়ারি ১, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটি
নভেম্বর ২, ২০২৫
নারায়ণগঞ্জে কোনো বিশৃঙ্খলা বরদাশত করব না: রিটার্নিং কর্মকর্তা
জানুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৪, ২০২৬
রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স: ২০২৫ সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যে যে নির্দেশনা মানতে হবে
বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল, প্রতিপক্ষ কারা
তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে শহর বিএনপির আনন্দ মিছিল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?