By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নাকি পড়েই দেখেননি জেলেনস্কি, হতাশা প্রকাশ ট্রাম্পের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নাকি পড়েই দেখেননি জেলেনস্কি, হতাশা প্রকাশ ট্রাম্পের

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ৮, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ‘কিছুটা হতাশা’ বোধ করছেন।

কেনেডি সেন্টার অনার্সের রেড কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছি। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আছেন। কয়েক ঘণ্টা আগে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েননি। আর তাই আমাকে বলতেই হচ্ছে যে আমি কিছুটা হতাশ।’

যুক্তরাষ্ট্রে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে টানা কয়েক দিনের বৈঠক শনিবার কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও জেলেনস্কি ‘বাস্তব শান্তি’ প্রতিষ্ঠায় আরও আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন ও ইউক্রেনীয় নেতাদের আলোচনা শুরু হয়। তবে মার্কিন প্রস্তাবের কিছু অংশ মস্কো প্রত্যাখ্যান করেছে।

মার্কিন শান্তি-প্রস্তাবটি গত মাসে প্রথম প্রকাশ করা হয়। এর পর থেকে এটিকে বেশ কয়েক দফায় সংশোধন করা হয়েছে। সমালোচকেরা বলছেন, প্রস্তাবটি রাশিয়াকে বেশি সুবিধা দেবে। এ দেশটিই ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করেছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা গঠনমূলক হলেও সহজ ছিল না বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউরোপীয় নেতাদের সঙ্গে তাঁর আলোচনার পরিকল্পনা সামনে রেখে গতকাল রোববার জেলেনস্কি এ কথা বলেছেন।

গত শনিবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন। আজ সোমবার লন্ডনে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর আরও আলোচনার পরিকল্পনা করা হয়েছে ব্রাসেলসে।

গতকাল রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনের মৌলিক অবস্থানের কথা জানেন। আলোচনা গঠনমূলক ছিল, যদিও সহজ ছিল না।’

রানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার পেছনের গোপন পরিকল্পনা উন্মোচিত!
ইসরায়েলি কারাগারে কুকুর লেলিয়ে ফিলিস্তিনিকে ধর্ষণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: আরাগচি
বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে
পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে করা মামলা স্থগিত
Share This Article
Facebook Email Print
সোমবার, এপ্রি ১৩, ২০২৬

সর্বশেষ

প্রতিদিনের এই ১০টি অভ্যাস নীরবে ধ্বংস করছে আপনার কিডনি, অবহেলা করলে বিপদ!
ডিসেম্বর ২১, ২০২৫
প্রাণ গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা
ফেব্রুয়ারি ২২, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নতুন এবং শক্তিশালী বাংলাদেশ গড়বো–রনি
ডিসেম্বর ২৫, ২০২৫
ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ’
ডিসেম্বর ১৭, ২০২৫
চিনি কারখানার কর্মী গড়ে তুলেছেন ২০ লাখ বইয়ের বিশাল পাঠাগার
ফেব্রুয়ারি ৮, ২০২৬
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি, বেতন ৪০,০০০ টাকা
এপ্রিল ৮, ২০২৬
হঠাৎ পানিতে তলিয়ে গেলেন রাহুল! কী ঘটেছিল গতকাল
মার্চ ৩০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০: দাবি তালেবান সরকারের

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ১৭, ২০২৬
৪৭ আসন বণ্টন নিয়ে নতুন করে আলোচনা
ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হার, সবার আগে সেমিফাইনালে সূর্যবংশীরা
মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ি
ছাত্রলীগ নেতাকে আটকের চেষ্টা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?