ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্ (ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা)-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকরেন।
আজ ৮ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় তাঁর সোনারগাঁ বাগানবাড়ীতে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, দ্বীনি সংগঠনের ছদর মাও. মজিবুর রহমান, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিলাল তালুকদার, সেক্রেটারি রহমত উল্লাহ লড়াকু, ছাত্র নেতা সানভীর সহ শতাধিক নেতৃবৃন্দ।
গোলাম মসিহ বলেন, আল্লাহ পাক আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এমপি হওয়ার কোন ইচ্ছা আমার নেই। কিন্তু ইসলামের খেদমত করার জন্য আমি পীর সাহেব চরমোনাইর নির্দেশে আমি রাজি হয়েছি। ইসলাম দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
তাই আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

