ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের পাশাপাশি আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দ্বিতীয় ধাপেও নারায়ণগঞ্জ-৪ আসেন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।গুঞ্জন চলমান জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাশেমীকে মনোনীত হবে নারায়ণগঞ্জ-৪ আসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়নের কথা বলা হলেও আজ বিএনপি মহাসচিব জানান, ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির আলোচিত মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসেনর সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন,শিল্পপতি ও বিএনপির নিবার্হী কিমটির সদস্য শাহ আলম, শিল্পপতি মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এ সকল প্রার্থী এখনো হাল ছাড়তে নারাজ তারা প্রতিনিয়ত নারায়ণগঞ্জ-৪ আসনে দলের মনোনয়ন পাওয়ার আসায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের মতে দল এখনো এ আসেন কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি তাই আমরা আমদের কাজ চালিয়ে যাচ্ছি।দল এ আসনে যাকে মনোনয় দিবো তার পক্ষেই কাজ করবো।
মোহাম্মদ আলী নতুন ভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে নতুন আলোচনা সমালোচনার জন্ম দেয়। এছাড়া তাঁকে নিয়েও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাকযুদ্ধ দেখা দিয়েছে। কিন্তু সম্প্রতি নির্বাচনী বিধিমালায় আরপিও সিস্টেম চালু করায় জোট করলেও সকল প্রার্থীই যার যার দলের প্রতীকে নির্বাচন করবেন। এদিকে এই সিস্টেমের পর নড়েচড়ে বসেন মনির হোসেন কাশেমী তিনি মতামত প্রকাশ করেন তিনি যেকোন প্রয়োজনে নির্বাচন করতে প্রস্তুত।
দ্বিতীয় ধাপেও প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ- ৪ আসনের

