ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশি শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই সম্মানিত। প্রতিটি দেশের সরকার প্রধান তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং চিকিৎসক পাঠাচ্ছে। বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে এজন্য প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমরা অভিনন্দন জানাই।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর শহরের মিশনপাড়া এলাকায় তার নিজ রাজনৈতিক কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে এ সকল কথা বলেন।
তিনি আরও বলে, খালেদা শুধু বিএনপি নয় বাংলাদেশের সম্পদ। বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ আজ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং পুনরায় জনসেবায় ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও কল্যাণ কামনাও করা হয় মোনাজাতে
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাকুর রহমান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, জামির আহমেদ সোহেল, জামাল আহমেদ জুয়েল, কাজী মো. সেলিম, শাহিন, খোকন, পিয়ালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

