ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সদ্য দল থেকে বহিষ্কারদেশ প্রত্যাহার হওয়া এটি এম কামাল অচিরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সাথে আলাপকালে তিনি বলেন, দল আমার বহিষ্কারদেশ তুলে নিয়ে আমাকে দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন তার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তাদের রহমান কে ধন্যবাদ জানাই।আমি আমার বাকী জীবন বিএনপির কর্মী হয়ে দেশের জন্য কাজ করে যেতে চাই।
এটিএম কামাল আরও বলেন, প্রায় তিন বছর দশ মাস মাস দলের বাহিরে থাকলেও আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলাম দেশে ও দেশের বাহিরে। অসুস্থ স্ত্রীকে নিয়ে এখনো দেশের বাহিরে অবস্থান করছি।আমি দলের বিরুদ্ধে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তেমূর আলম খন্দকারের হয়ে কাজ করেছি। দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে অংশ গ্রহন করতে নিষেধ করেছিলেন তার পরেও তিনি নির্বাচনে অংশ গ্রহন করেন । তার সাথে থাকার কারনে গত ২০২২ সালের ১৬ জানুয়ারি দল থেকে আমকে বহিষ্কার করা হয়। আমি দলের সিধান্ত মেনে নেই এবং আমি যে ভুল করেছি তার জন্য দলের সিধান্তই চুড়ান্ত সিধান্ত বলে আমি মনে করেছি।
তিনি আরও বলেন, দল আমার বহিষ্কারদেশ প্রত্যাহার করে আমাকে দলের জন্য কাজ করার সুয়োগ করে দিয়েছে। আমি সবাইকে আহ্বান করবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের আসন গুলোতে বিএনপির চেয়্যারপান সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান যে সিধান্ত দিয়েছে সেটাই চুড়ান্ত দলের সিধান্ত, দল যাদের মনোনয়ন দিয়েছে তাদের পক্ষে আমদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত।
এটি এম কামাল বলেন, আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বার বার রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে তার পরে বিএনপির জন্য রাজপথে সক্রিয় ছিলাম এবং আছি।অল্প কিছু দিনের মধ্যে দেশে ফিরে এসে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনতি প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে কাজ শুরু করবো ।
তিনি আরও বলেন, তিন বারের সাবেক প্রাধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমি সবার কাছে অনুরোধ করবো সাবই নেত্রীর জন্য দোয়া করবেন্ আল্লাহ যেন নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের মানুষ আজ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন।তিনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
অচিরেই দেশে ফিরছেন এটি এম কামাল, দোয়া চাইলেন খালেদা জিয়ার জন্য

