By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
দেশ বিদেশদেশজুড়েপ্রচ্ছদরাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ৩, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ৩, ২০২৫
Share
SHARE

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে তার দেশে ফেরা নিয়ে বেশি আলোচনা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান দ্রুতই দেশে আসবেন।  বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে লন্ডনে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। খালেদা জিয়াকে লন্ডন নেয়া হলে তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হতে পারে। 

গত ২৩শে নভেম্বর গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোরালো হয়। গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই চলে আসবেন। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একইসঙ্গে দলীয় প্রধানের অসুস্থতায় তাড়াহুড়ো কিংবা আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার নিরিখে পরিকল্পনা ও তা বাস্তবায়নের বিষয়ে মত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্যরা। 
সূত্র জানায়, বৈঠকে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও আলোচনা করেন নেতারা। সেখানে তারা বলেন, খালেদা জিয়া তার মা। সেখানে যেমন আবেগ ভালোবাসা রয়েছে, আবার তেমনি দেশের প্রতিও তার প্রতিশ্রুতি আর দায়বদ্ধতা আছে। যেসব জায়গায় নিরাপত্তা ইস্যু জড়িত, যেখানে হুমকি থাকতে পারে বলে মনে করা হচ্ছে- সেসব জায়গা আগে ঠিক করার পরামর্শ দেন নেতারা। 

ওদিকে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া নিরাপত্তার ব্যাপারেও সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে। এক্ষেত্রে ট্রাভেল পাসের কথাও সরকারের তরফ থেকে বলা হয়েছে। যদিও গতকাল পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিএনপি’র নির্ভরযোগ্য একটি সূত্র মানবজমিনকে জানায়, দেশে ফেরার জন্য তারেক রহমানের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি শারীরিক অবস্থার উন্নতি হলে বেগম খালেদা জিয়াকেও লন্ডন নেয়ার প্রস্তুতি চলছে। লন্ডন থেকে একটি চিকিৎসক প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবে। এর আগে চীন থেকে আসা একটি চিকিৎসক দল ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন।

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান। ২০০৭ সালের ৭ই মার্চ এক-এগারোর জরুরি জমানায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাগারে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। পরের বছরে ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। এরপর সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে তারেক রহমান দেশে ফিরবেন এমন আলোচনা ছিল। এর মধ্যে তার মা খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে যাওয়ায় তার দেশে ফেরার আলোচনা জোরালো হয়। 

নারায়ণগঞ্জের ৭ থানায় নতুন ওসি
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির যোগদান
শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এটি এম কামাল
Share This Article
Facebook Email Print
শুক্রবার, ডিসে ৫, ২০২৫

সর্বশেষ

দুদক’র তদন্ত শামীম ওসমানের আয়কর নথি জব্দ
নভেম্বর ৩, ২০২৫
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত, দগ্ধ ৩
নভেম্বর ৭, ২০২৫
নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির যোগদান
নভেম্বর ৩০, ২০২৫
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
নভেম্বর ৭, ২০২৫
কাশীপুরের ৬টি ওয়ার্ডে নির্বাচনি গনসংযোগ চালিয়েছেন — শাহ আলম 
নভেম্বর ৯, ২০২৫
বিরিয়ানীর দোকান থেকে ধাওয়া করে যুবককে আটক, হেরোইন উদ্ধার
অক্টোবর ২৩, ২০২৫
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
গণমাধ্যমতথ্য প্রযুক্তিপ্রচ্ছদ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৩, ২০২৫
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপি নেতা ইকবাল হোসেনের উদ্যোগে দোয়া
আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মুফতি মনির হোসাইন কাসেমী
নাঃগঞ্জে হিলম ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার  বিতরণ
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?