By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ –টিপু
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ –টিপু

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ২, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ২, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) বাদ এশা নগরীর ডিআইটি বিএনপি অফিসে মহানগর তারেক জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ টিটু’র সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আজ শুধু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ। আজ আমরা যদি ওনাকে এভাবে হারিয়ে ফেলি তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে, তারা বিজয়ী হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ আপনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন।

টিপু আরও বলেন, আপনাদের নিকট আমার অনুরোধ আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং তাহাজ্জুদ নামাজের সময় আমার মা ও মাটি মানুষের নেত্রীর জন্য দুইহাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশের জনগণের জন্য তাকে ফিরিয়ে দেন এবং উন্নয়নে জন্য তাকে ফিরিয়ে দেন।

এসময় সভাপতির বক্তব্যে রাশেদ আহমেদ টিটু বলেন, বেগম জিয়া, শুধু জিয়া পরিবারের নয়, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

এঅবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থতার জন্য মসজিদে মসজিদে দোয়া করছি। আমরা আশা করি দেশের মানুষের দোয়ায় তিনি অচিরেই সুস্থ্য হয়ে যাবেন। সেই সাথে আমরা চাই, তিনি যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

এসময় মোনাজাতে মহান রব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

তারেক জিয়া পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি, শহীদ আহম্মেদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার ও বিএনপি নেতা মোঃ সোহল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত কর্মী সমর্থক।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
৫ মামলায় জামিন সাবেক মেয়র আইভীর
ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি আঘাত করতে পারবে না — জেলা প্রশাসক রায়হান কবির
অচিরেই দেশে ফিরছেন এটি এম কামাল, দোয়া চাইলেন খালেদা জিয়ার জন্য
জাতীয় সংগীত আমাদেরকে প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শেখায় –মামুন মাহমুদ
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি আমরা ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করব–গিয়াসউদ্দিন
নভেম্বর ২৫, ২০২৫
সদর উপজেলায় শব্দদূষনের অভিযোগে পরিবহনকে জরিমানা
অক্টোবর ২৩, ২০২৫
ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটি
নভেম্বর ২, ২০২৫
কুতুবপুরকে এনসিসি’তে অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
অক্টোবর ২৩, ২০২৫
জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় : প্রধান উপদেষ্টা
নভেম্বর ৭, ২০২৫
বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজতে হবে: ফখরুল
অক্টোবর ৩১, ২০২৫
নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিতদের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় দোয়া
ডিসেম্বর ৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতিসিদ্ধিরগঞ্জ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দোয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল, নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল
 দ্বিতীয় ধাপেও প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ- ৪ আসনের
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানি’র বাসায় গেলেন টিপু
ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি আমরা ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করব–গিয়াসউদ্দিন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?