By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের চারটি আসেন বিএনপির ঘোষিত প্রার্থী পরির্বতনের সুযোগ নেই জেনে অনেকটাই হতাশ হয়েছেন প্রার্থী পরিবতন চাওয়া বঞ্চিত প্রার্থী ও তাদের নেতাকর্মীরা।ভাটাও পড়েছে তাদের আন্দোলনে।
নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনি আসনের মধ্যে চারটিতেই বিএনপির মনোনয়ন পেয়েছেন নতুন মুখ। বাদ পড়েছেন কয়েকবার নির্বাচিত সাবেক সংসদ-সদস্য ও হেভিওয়েট প্রার্থীরা। এ নিয়ে জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা মিটিং মিছিল চলছে । তিনটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে রয়েছেন বঞ্চিত প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপি প্রাথমিক ভারে সারা দেশে ২৬৩ আসনে নাম ঘোষণা করেছে। নির্বাচনের তফশিল ঘোষণার পর অনেক আসনেই প্রার্থী পরির্বতন হবে এমনটাই ভাবেছেন মনোনয়ন প্রত্যাশিরা আর এই আশায় তারা মাঠ ছাড়ছেন না।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক এবং মডেল ডি ক্যাপিটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কোনো প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, জোটের শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
নারায়ণগঞ্জ-১ আসনে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। তিনি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন তবে মনোনয়ন পাননি। যে কারণে এখনো তার সমর্থক বা অনুগত নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। অপর দিকে দীপু ভুঁইয়ার দাবি করে বলেন কাজী মনিরুজ্জান তারে পাশেই আছেন।
নারায়ণগঞ্জ-২ দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে রয়েছেন বঞ্চিত চার প্রার্থী। তারা হলেন-সাবেক সংসদ-সদস্য আতাউর রহমান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, আমেরিকার ফ্লোরিডা রাজ্যে বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু। দুই সপ্তাহ ধরে প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত প্রার্থী ও তাদের সমর্থকরা আন্দোলন করছেন। আতাউর রহমান আঙ্গুর বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা চান প্রার্থী পরির্বতন করে ভালো মানুষকে মনোনয়ন দেওয়া হোক। অন্যদিকে দলীয় প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, বিগত ১৭ বছরের আমলনামা যাচাই-বাছাই করেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। যারা মশাল মিছিল, সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা করছে তারা আন্দোলন-সংগ্রামে ছিলেন না।
নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী সাত প্রার্থী মাঠে রয়েছেন। মনোনয়ন পরিবর্তনের দাবিতে তারা যৌথভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেন সোনারগাঁয়ের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। তারা প্রতিনিয়ত মানব-বন্ধন মর্শাল মিছিল করে যাচ্ছে।
এ বিষয়ে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছি। যে কারণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের বিরুদ্ধে মাঠে রয়েছেন বঞ্চিত চার প্রার্থী। তারা হলেন-সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এ বিষয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা আমার সামাজিক কার্যক্রম এবং দলের জন্য আমার ত্যাগসহ যাবতীয় বিষয় জেনেই মনোনয়ন দিয়েছে। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করছেন তারা মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে মানছেন না।
নারায়ণগঞ্জ-৫ আসেন বিএনপির মনোনয়ন প্রাত্যাশি ছয়জন মাসুদুজ্জামান মাসুদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবুল কামাল, শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহনগর যুবদলের সাবেক সভপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।এর মধ্যে দলে থেকে মনোনয়ন পান মাসুদুজ্জামান মাসুদ এটা মানতে না পেরে এখন প্রার্থী পর্রিবতনের দাবীতে রাজপথে আন্দোলন করে যাচ্ছে বঞ্চিতরা, তরে তাদের মধ্যে থেকে মাসুদুজ্জামান মাসুদ কে সমথন দিয়ে মাসুদুজ্জামান মাসুদের সাথে কাজ করছেন মহনিগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহনগর যুবদলের সাবেক সভপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।বাকীরা এখনো আন্দোলন করে যাচ্ছে। তাদের কথা দল এখন পর্যন্ত কাউকে চুড়ান্ত মনোনয়ন দেয়নি। দল যাকে চুড়ান্ত মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করবো।

খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার
ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটি
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জে শেল্টার হোম থেকে অর্ধশত বিড়াল উদ্ধার
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসমাইল সিরাজীর ব্যাপক গণসংযোগ
নভেম্বর ৯, ২০২৫
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
নভেম্বর ৩, ২০২৫
টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
নভেম্বর ২, ২০২৫
জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় : প্রধান উপদেষ্টা
নভেম্বর ৭, ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
নভেম্বর ৭, ২০২৫
গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: ফখরুল
নভেম্বর ৭, ২০২৫
নেহাকে জিজ্ঞাসাবাদ
ডিসেম্বর ৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল, নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১, ২০২৫
টিপুর সমর্থন পেলেন মাসুদুজ্জামান, সবাইকে ঐক্যবদ্ধ হওযার আহ্বান
হাতপাখা বিজয় হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে -ফারুক আহমাদ মুন্সী
এত মানুষের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন না–মাসুদুজ্জামান
গনতন্ত্রের মাকে যেন খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন–রনি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?