ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চেয়্যারপাসন সাবেক সফল ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হওয়া এটি এম কামাল।
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সাথে আলাপকালে তিনি বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। টানা চারদিন ধরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে তরল খাবার দেয়া হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি । তিনি তা খেতে পারছেন। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। আমরা সাবই তার জন্য দোয়া করি আমদের নেত্রী সুস্থ হয়ে আগামী দিনের বিএনপির নেতৃত্ব দিবে।
নারায়ণগঞ্জ বিএনপির সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে চেয়্যারপাসন সাবেক সফল ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিন দোয়া ও মিলাদ মাহফিল রান্না করা খাবার বিতরণ করেছে, আমি তাদের ধণ্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতেই থাকতে হবে। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। শারীরিক অবস্থা বিমানে ভ্রমণ করার মতো একটু স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে লন্ডনসহ যেসব দেশে যাওয়া সম্ভব, সেসব দেশের সঙ্গে কথা বলা হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের (সংক্রমণ) শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়। খালেদা জিয়াকে প্রতিনিয়ত ফলোআপ করা হচ্ছে। মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন। যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন। এ ছাড়া ইউকে এবং কিংডম অফ সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জন হপকিনস এবং মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ওদিকে আজ চীনের একটি প্রতিনিধিদল ঢাকায় আসার কথা রয়েছে। চিকিৎসকদের এই দলটি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।

