By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
মহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ৩০, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ৩০, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ–৩ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যোগাযোগ ও দায়িত্বশীল নির্বাচনি পরিবেশ গঠনের লক্ষ্যে গণসংহতি আন্দোলন (জিএসএ) নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভা প্রধান এবং নারায়ণগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা অঞ্জন দাস ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলন (জিএসএ) সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন এবং যুগ্ম-সদস্য সচিব গাজী রাকিবুল ইসলাম হিমেল। আরও উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন সহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের সোনারগাঁও উপজেলা সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী। এছাড়া সাক্ষাতে অংশ নেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ, জামি’আ উলূকান্দী। সৌজন্য সাক্ষাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ইসলামী সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, নারায়ণগঞ্জ–০৩ আসনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণসহ সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। গণসংহতি আন্দোলন এবং ইসলামী ঐক্য জোটের স্থানীয় নেতৃত্ব উভয়েই জনগণের অধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনি পরিবেশকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।সংগ্রামী জননেতা অঞ্জন দাস বলেন-“রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়; জনগণের প্রতি দায়বদ্ধতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। আমরা চাই নারায়ণগঞ্জ–০৩ আসন হোক সম্প্রীতির, গণতন্ত্রের এবং জনগণের মর্যাদা রক্ষার উদাহরণ।”

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই নির্বাচনের সময় যে কোনো উসকানি, ঘৃণা বা বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দেশে ফিরেছেন জাকির খান
আওয়ামী ফ্যাসিবাদ দালালদের বিরুদ্ধে একা এড. টিপু, সবার মুখে তালা
১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবস উপলক্ষে সমমনা’ র স্মরণসভা
বেগম খালেদা জিয়া আপোষহীন তাই আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন–রনি
নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
ডিসেম্বর ২, ২০২৫
ধবলধোলাই বাংলাদেশ
অক্টোবর ৩১, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
ডিসেম্বর ১, ২০২৫
আমজাদ হোসেন কামালের রক্ত বৃথা যেতে দেব না
নভেম্বর ২, ২০২৫
নারায়ণগঞ্জ -মুন্সিগঞ্জ কোস্টগার্ডের অভিযানে ৩৯লক্ষ টাকার জাটকা জব্দ
নভেম্বর ৩, ২০২৫
আত্মশুদ্ধির মিলনমেলা চরমোনাইর ময়দান— মুফতি মাসুম বিল্লাহ
নভেম্বর ৩০, ২০২৫
নেহাকে জিজ্ঞাসাবাদ
ডিসেম্বর ৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩, ২০২৫
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপি নেতা ইকবাল হোসেনের উদ্যোগে দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এটি এম কামাল
নারায়ণগঞ্জে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঞ্জন দাস ও অধ্যাপক মামুন মাহমুদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?