ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমান লন্ডনে থেকে ছটফট করছে, দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন আজকে সে তার মায়ের পাশে দাঁড়াতে পারছেন না।সে তার মায়ের সেবাযত্ন করতে পারছে না এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না।দক্ষিন র্যা লি বাগান পঞ্চায়েত কমিটি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ সকল কথা বলেন তিনি।
৩০ নভেম্বর রবিবার দক্ষিন র্যা লি বাগান পঞ্চায়েত কমিটি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন, আপনারা খালেদা জিয়ার সুস্থ হওয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন ওনি যেন দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে এসে তার মায়ের পাঁশে থেকে তার সেবা যত্ন করতে পারে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, দক্ষিণ রেলীবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাহউদ্দিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

