ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আজিজু ইসলাম রাজিব বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এ সময় দেশি-বিদেশী ষড়যন্ত্র তারেক রহমানকে দেশে আসেত বাঁধা দিয়ে রেখেছে। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করি।আমাদের নেত্রী আমদের মা অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। রবিবার ( ৩০ নভেম্বর ) তোলারাম কলেজ মসজিদে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ সকল কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া, সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু, সদর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক অনিক হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন ওর্য়াডের নেতাকর্মীরা।
এ সময় রাজিব আরও বলেন, ষড়যন্ত্র করে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। অসুস্থ মায়ের পাশে থেকে তার সেবাযত্ন করার সুয়োগ দেওয়া হচ্ছে না। তারেক রহমান অবশ্যই এ সকল ষড়যন্ত্রর জাল ছিন্ন করে অবশ্যই দেশে ফিরে আসবে।
আমাদের নেত্রী অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে–রাজিব

