By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি–রনি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদ

৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি–রনি

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ২৬, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নারীর ক্ষমতায়নে ৩১ দফা উন্নয়ন ও অগ্রগতির রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ব্যতিক্রম এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাসদাইর বেকারীর মোড় এলাকার পতেঙ্গার মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। ‎ ‎ ‎

এসময় হাজারও নারী কে মিষ্টি মসল্লার পান এবং শিশু কিশোরদের হাতে ডেইরীমিল্ক চকলেট তুলে দেন মশিউর রহমান রনি। এর পরে আবেগ আপ্লুত কণ্ঠে সন্তানের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন রনি’র ” মা” স্ত্রী ও খাল্লামা, তাদের পরিবারের উপস্থিতিতে এলাকার নারী- পুরুষ ও শিশু কিশোররা আনন্দিত হয়ে মহু মহু করতালীর মাধ্যমে তাদেরকে সাদরে গ্রহণ করে এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি। বিশেষ করে মা বোনদের কাছে যাওয়ার আমার নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আজকে যে মাঠে আপনারা এসেছেন এখানে আমি আমার কিশোর জীবন পার করেছি। আজকে আমি কথা বলতে পারছি এটা আমার ভাগ্যের লিখন, আমার নতুন জীবন। যে সমাজে আমরা বসবাস করছি এখানে আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন পার করি৷

তিনি আরও বলেন, আমি এ এলাকার সন্তান। আমি চাই এলাকার উন্নয়ন হোক, পূর্বে যিনি এমপি ছিলেন (শামীম ওসমান) তিনি ১ হাজার ৩’শ কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট করেছেন এবং৬ হাজার কোটি টাকা দিয়ে সিঙ্গাপুর বানানোর ঘোষনা দিয়েছিলেন কিন্তু সিঙ্গাপুরের কোন নাম গন্ধ নাই।

শামীম ওসমান সেই টাকা বিশ্বের কয়েকটি দেশে পাচার করেছিলেন। অথচ আমরা সামান্য কিছু টাকা খরচ করে গাবতলির জলাবদ্ধতা দূর করেছি, কল্যানী খাল পরিষ্কার করেছি, যদি আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কেউ বলতে পারে আমি মশিউর রহমান রনি চাঁদাবাজ তাহলে এ সমাজ ছেড়ে আমি চলে যাবো। আর যদি মনে করেন সমাজের উন্নয়ন প্রয়োজন তাহলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে।

এসময় তিনি বলেন, ৩১ দফার মধ্যে ২৪ নাম্বার দফায় উল্লেখ করা হয়েছে নারীর ক্ষমতায়ন, মূল্যায়ন ও কিভাবে নারীরা দেশ পরিচালনা করবে। নারীদের সাংসারিক কাজে কোন ব্যাঘাত যেন না ঘটে সেজন্য তিনি একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। যার মাধ্যমে নারীরা তাদের পরিবারের ভরন পোষন অনায়াসে করে নিতে পারেন। মা যদি সংসার ও সন্তানের প্রতি খেয়াল রাখতে পারে তাহলে সেই সংসার ও সন্তান কখনো নষ্ট হয় না। নারীরাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। ‎যদি দল আমাকে মূল্যায়ন করে তাহলে দলকে আমি এ আসনটি উপহার দিবো। ‎ ‎ ‎ ‎

উঠান বৈঠক এ আরও উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর হোসেন , মশিউর রহমান রনির মা, স্ত্রী, খালাম্মা, সাবেক মহিলা মেম্বার রোজিনা আক্তার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, জেলা ছাত্রদলের সাবেক নেতা সিদ্দিকুর রহমান উজ্জল সহ প্রমুখ।

৩১ দফা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি: সাখাওয়াত
রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, কার্যালয় ভাঙচুর
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার চিন্তা
কাশীপুরের ৬টি ওয়ার্ডে নির্বাচনি গনসংযোগ চালিয়েছেন — শাহ আলম 
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
নভেম্বর ২, ২০২৫
বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
অক্টোবর ৩১, ২০২৫
অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ
নভেম্বর ১, ২০২৫
নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ডিসেম্বর ৪, ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা
ডিসেম্বর ৩, ২০২৫
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
নভেম্বর ২৫, ২০২৫
বিরিয়ানীর দোকান থেকে ধাওয়া করে যুবককে আটক, হেরোইন উদ্ধার
অক্টোবর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৩০, ২০২৫
বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজতে হবে: ফখরুল
মাসুদুজ্জামানের ”প্রত্যাশার ক্যানভাস” জনগণের আকাঙ্ক্ষা
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?