By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নারায়ণগঞ্জে শেল্টার হোম থেকে অর্ধশত বিড়াল উদ্ধার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদসদর

নারায়ণগঞ্জে শেল্টার হোম থেকে অর্ধশত বিড়াল উদ্ধার

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ৯, ২০২৫
Share
SHARE

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি শেল্টার হোম থেকে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার করেছে অ্যানিমাল রাইটস বিডি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে বিড়ালগুলো উদ্ধার করা হয়।

অ্যানিমাল রাইটস বিডির সদস্য সিফাত উল্লাহ জানান, শাহরিয়ার বিদ্যুৎ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই শেল্টার হোমে বিড়াল পালনের নামে অনুদান ও টাকা সংগ্রহ করছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ ও অবহেলিত বিড়ালের ছবি দিয়ে ফান্ড সংগ্রহ করতেন।

তবে বাস্তবে প্রাণীগুলোকে না খাইয়ে, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে ফেলে রাখা হয়েছিল।

সিফাত উল্লাহ বলেন, শাহরিয়ার আমাদের কাছ থেকেও বিড়াল প্রতি দৈনিক খরচ দাবি করত। এ ছাড়া বিভিন্ন মানুষের কাছ থেকে বিড়াল নিয়ে পালনের প্রতিশ্রুতি দিয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিত। কিন্তু তাদের যত্ন না করে ফেসবুক থেকে সংগৃহীত টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করত।

অ্যানিমেল রাইটস বিডির দাবি, শাহরিয়ার বিদ্যুতের ব্যক্তিগত জীবনও জটিল—তিনি নারায়ণগঞ্জে এক স্ত্রী ও গ্রামের বাড়িতে আরেক স্ত্রী নিয়ে বসবাস করেন।

অভিযোগের বিষয়ে শাহরিয়ার বিদ্যুৎ বলেন, ‘আমি একাই এই কাজ করি। বিড়ালগুলোর সঙ্গেই থাকি, খাই, ঘুমাই। একা সব কিছু করতে পারি না বলে পরিষ্কার-পরিচ্ছন্ন ঠিক থাকে না।’

তবে সংগঠনের সদস্যদের মতে, শাহরিয়ারের কথাবার্তা ও আচরণে তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা গেছে। তারা বলেন, ওই স্থানটি কোনোভাবেই বিড়াল রাখার উপযুক্ত নয়। তাই আমরা বিড়ালগুলো উদ্ধার করেছি। ভবিষ্যতে যদি সে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তাকে আবার প্রাণীগুলো লালন-পালনের সুযোগ দেওয়া হতে পারে।

উদ্ধারকৃত বিড়ালগুলোকে সংগঠনের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জকে নিয়ে কোন অপচিন্তা করলেবিন্দুমাত্র ছাড় দেয়া হবে না: কম. সাঈদ
অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ
আমাদের নেত্রী অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে–রাজিব
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানি’র বাসায় গেলেন টিপু
আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল, নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

বিএনপি’র মনোনয়ন,৬৩ আসন নিয়ে কৌতূহল
নভেম্বর ৭, ২০২৫
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন তারেক রহমান তার মায়ের পাঁশে থাকতে পারছে না– অ্যাড. টিপু
নভেম্বর ৩০, ২০২৫
বাবার পর মাকেও হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি
নভেম্বর ২, ২০২৫
জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় : প্রধান উপদেষ্টা
নভেম্বর ৭, ২০২৫
শুটিং সেটে আহত আরিফিন শুভ
ডিসেম্বর ৪, ২০২৫
টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
নভেম্বর ২, ২০২৫
দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ –টিপু
ডিসেম্বর ২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
সিদ্ধিরগঞ্জ

জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৪, ২০২৫
গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: ফখরুল
৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি–রনি
গনতন্ত্রের মাকে যেন খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন–রনি
জাতিকে পথ দেখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–গিয়াসউদ্দিন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?