নারায়ণগঞ্জে হিলমিল ইসলামিক একাডেমির হিফজুল কুরআন মাদ্রাসা এবং স্কুলের ২যুগ পূর্তি উৎসব উপলক্ষ্যে, আনন্দঘন ও উৎসব মূখোর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ।
শনিবার (৮ই নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিলম ইসলামিক একাডেমির আয়োজনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগিত এবং ইসলামী সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান এর শুভ সূচনা করেন একাডেমির পরিচালকবৃন্দ।
এসময় পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলমিল ইসলামিক একাডেমির পরিচালক মোঃ আব্দুস সালাম, মোঃ মাহমুদুল হাসান, মোঃ মাসুদ হোসেন, অধ্যাক্ষ মোঃ রোমান হোসেন, অভিবাবক, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির শিক্ষক মাহমুদ রাব্বানী।
এর পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দুইশত চল্লিশ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন হিলম ইসলামিক একাডেমির পরিচালকবৃন্দ ।

