নারায়নগঞ্জ ৪- আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহ আলম ফতুল্লা থানা আওতাধীন কাশিপুর ইউনিয়ন এর ৬টি ওয়ার্ডে গনোসংযোগের পূর্বে কাশিপুর ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্লিন ইমেজের নেতৃত্ব বাছাইয়ের ঘোষণা দিয়েছেন। আমি কখনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রশ্রয় দেইনি। দলের সিদ্ধান্তে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেব ইনশাআল্লাহ।
শনিবার (৮অক্টোবর) বিকেলে কাশিপুরে গনোসংযোগে কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই। জীবনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না।
এসময় গনোসংযোগে আরও উপস্থিত ছিলেন.ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিমহাসান মিঠু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, জিসাসের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান , কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরাফাত আলম জিতু, টিটু সহ প্রমুখ।

